শেষটা যার ভালো, সেটাই তার ভালো।শেষ পর্যন্ত মানুষ স্বস্তিতে ফিরেছে। - Alokitobarta
আজ : সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষটা যার ভালো, সেটাই তার ভালো।শেষ পর্যন্ত মানুষ স্বস্তিতে ফিরেছে।


আলোকিত বার্তা:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,শেষটা যার ভালো, সেটাই তার ভালো। তিনি বলেন,শেষ পর্যন্ত মানুষ স্বস্তিতে ফিরেছে। ঈদ শেষে মানুষ একইভাবে কর্মস্থলে ফিরে যাবেন।সোমবার (১২ আগস্ট)নিজ জেলা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামের নিজ বাড়ির দরজার মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

নদীতে তীব্র স্রোত এবং ভারী বৃষ্টির জন্য চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী।তিনি বলেন,সড়কে পশুবাহী গাড়ির জন্য চলচলে কোথাও কোথাও সমস্যা হয়েছে। এছাড়া দেশের বেশিরভাগ রুটই ভালো ছিল। তবে শুধু ঢাকা-টাঙ্গাইল রুটে বঙ্গবন্ধু সেতুর ওপারে নলকা পর্যন্ত সমস্যা হয়েছিল।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী,বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা প্রমুখ।

Top