বাড়ি যান ঈদে জ্বর পরীক্ষা করে - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

বাড়ি যান ঈদে জ্বর পরীক্ষা করে


আলোকিত বার্তা:ঈদুল আজহার আগে সবাইকে জ্বর পরীক্ষা করে বাড়ি যাওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।রবিবার (৪ আগস্ট) শান্তিনগরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ পরামর্শ দেন।

ওবায়দুল কাদের বলেন,সবাই জ্বর পরীক্ষা করে ঈদে বাড়ি যান।না হলে হীতে বিপরীত হতে পারে।এ সময় ডেঙ্গুর হাত থেকে রক্ষা না পাওয়া পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চলবে বলেও জানান তিনি।সেতুমন্ত্রী বলেন,ডেঙ্গু প্রতিরোধে দুই সিটির হাতে দ্রুত কার্যকর ওষুধ আসবে। অত বেশি পরীক্ষা-নীরিক্ষায় যাওয়া যাবে না। এখন সংবেদনশীল মুহূর্ত।এ সময় কথা বেশি না বলে ডেঙ্গু দমনে সমন্বিতভাবে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।ওবায়দুল কাদের বলেন,শোকের মাসে এডিস মশা নিয়ে ব্যস্ত আছি। এ মাসে অশুভ শক্তি সক্রিয় আছে। যারা ডেঙ্গু থেকেও ভয়ংকর।’ তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সতর্ক থাকারও আহ্বান জানান সেতুমন্ত্রী ওবায়দু কাদের।

Top