হামলা তেলআবিবে ফের রকেট - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিদ্যুতে সরকারের প্রতি অসন্তুষ্ট ৮৯.৪%,গণভোট বাস্তবায়ন চান ৭০ শতাংশ, ‘সবার জন্য সমান’ নীতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ অস্বস্তি ,রাজনীতিতে নানা আলোচনা বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা

হামলা তেলআবিবে ফের রকেট


আলোকিত বার্তা:ফিলিস্তিনের জঙ্গিরা ইসরাইলে নতুন করে রকেট হামলা চালালে দেশটির নিরাপত্তা বাহিনী ফের দ্রুত পাল্টা বিমান হামলা চালায়। মঙ্গলবার রাতে পাল্টা বিমান হামলা চালায় তারা। পাল্টাপাল্টি এমন হামলার কারণে অস্ত্রবিরতি দাবি হুমকির মুখে পড়ছে।আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় ইসরাইলের নির্বাচনের প্রাক্কালের একেবারে স্পর্শকাতর সময়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি গাজায় ফের সামরিক অভিযান চালানোর জন্য প্রস্তুত রয়েছেন। একথা বলার কয়েক ঘণ্টা পরেই হামলা চালানো হলো।

গাজা উপত্যকা থেকে ছোড়া দূর-পাল্লার একটি রকেট তেলআবিবের উত্তরাঞ্চলে একটি বাড়িতে আঘাত হানে। এতে সাত ইসরাইলি আহত হয়। এই রকেট হামলাকে কেন্দ্র করে সোমবার সর্বশেষ পাল্টাপাল্টি হামলা শুরু হয়।

ইসরাইলি সামরিক বাহিনী গাজা উপত্যকার বিভিন্ন স্থানে দফায় দফায় পাল্টা বিমান হামলা চালায়। এসময় ফিলিস্তিনী জঙ্গিরাও নতুন করে রকেট হামলা শুরু করে। তবে এসব হামলার ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর: এএফপি, বাসস।

Top