অসাম্প্রদায়িক সমাজ নির্মাণে নজরুলের অবদান অসামান্য - Alokitobarta
আজ : শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল ৫ মে’র নৃশংসতা দেখে সবাই কেঁদেছে, ৫ আগস্টে সবাই রাস্তায় নেমেছে একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল ধর্মকে ভিত্তি করে বহুমাত্রিক রাষ্ট্রকে দীর্ঘস্থায়ীভাবে ঐক্যবদ্ধ রাখা সম্ভব নয় নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

অসাম্প্রদায়িক সমাজ নির্মাণে নজরুলের অবদান অসামান্য


আলোকিত বার্তা:আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবদান অসামান্য।তিনি বলেন,জাতীয় কবি সব সময় তার লেখনীর মধ্যদিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার বার্তা দিয়েছেন।তিনি কুসংস্কার এবং ধর্মান্ধতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।তিনি আরো বলেন,কাজী নজরুল ইসলামের চেতনাকে ধারণ করেই আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়েছি।

জাতীয় কবির ১২০তম জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি)কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।হানিফ বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজী নজরুল ইসলামকে কলকাতা থেকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন ১৯৭২ সালে এবং জাতীয় কবি হিসেবে তাকে মর্যাদা দিয়েছিলেন।অসাম্প্রদায়িক সমাজ গড়তে কবির অবদান স্মরণ করে তিনি বলেন, কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের সকল মানুষের কাছে স্মরণীয়-বরণীয় এবং অনুকরণীয় হয়ে থাকবেন। অসাম্প্রদায়িক সমাজ গড়ার ক্ষেত্রে তার এ অবদান সকলেই মনে রাখবে।

Top