রাসায়নিক মিশ্রণকারীদের দমন করতে হবে মাদকের মতো - Alokitobarta
আজ : রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি সুস্পষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা,চার দিন বৃষ্টির আভাস বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎকেন্দ্র সাইবার সুরক্ষা সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব উচ্চকক্ষ থেকে ডিসেম্বর কে টার্গেট করে আতঙ্ক ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

রাসায়নিক মিশ্রণকারীদের দমন করতে হবে মাদকের মতো


আলোকিত বার্তা:সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি ও মাদক ব্যবসায়ীদের মতোই খাদ্যে রাসায়নিক মিশ্রণকারীদের দমন করতে হবে।জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার জাসদ আয়োজিত এক মানববন্ধনে তিনি কথা বলেন।ইনু বলেন, মানুষ মারার ব্যবসা করতে দেয়া হবে না। কোনো অজুহাতই শুনতে চাই না। ওয়াসার পানিতে দূষণ বন্ধ করতেই হবে। দূষণমুক্ত বিশুদ্ধ নিরাপদ পানি দিতে না পারলে, পানির বিল নেয়া স্থগিত রাখতে হবে।তিনি বলেন, খাদ্য ও ওষুধে ভেজালকারী, মাছ-মাংস-ফল-সবজিতে রাসায়নিক মিশ্রণকারীদের জঙ্গি ও মাদক ব্যবসায়ীদের মতোই শূন্য সহিষ্ণুতা নিয়ে দমন করতে হবে। মানুষ মারার ব্যবসা বন্ধ করে দিতে হবে।

যারা নিত্যপণ্যের বাজার নিয়ে কারসাজি করে তাদের দমন করতে চলমান অভিযান সারা বছর চালু রাখার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতার, ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আখতার, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, ফজলুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, নইমুল আহসান জুয়েল, রোকনুজ্জামান রোকন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহিবুর রহমান মিহির, ঢাকা মহানগর পূর্ব জাসদের সাধারণ সম্পাদক এ কে এম শাহ আলম, জাসদ কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক সৈয়দা শামীমা সুলতান হ্যাপী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবীব শামীমসহ প্রমুখ।

Top