ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্টের (ই-জিপি) সক্ষমতা ও পরিসর বাড়াতে বাংলাদেশকে ৩৪০ কোটি টাকা - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্ত ১ গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! ১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড বরিশালে যুবদল নেতা গণপূর্তের নির্বাহী প্রকৌশলীকে কক্ষে ঢুকে লাঞ্ছিত করে সংবিধান সংস্কার কোন পথে,জুলাই সনদ বাস্তবায়নে টানাপোড়েন ৩ জেলার ডিসি ও রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার বদলির সুযোগ পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা জাতিকে দেওয়া ওয়াদা রক্ষা করতে না পারাই সরকারের প্রথম ছয় মাসের বড় ব্যর্থতা

ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্টের (ই-জিপি) সক্ষমতা ও পরিসর বাড়াতে বাংলাদেশকে ৩৪০ কোটি টাকা


আলোকিত বার্তা:ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্টের (ই-জিপি) সক্ষমতা ও পরিসর বাড়াতে বাংলাদেশকে ৩৪০ কোটি টাকা (৪০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।রোববার (৭ ফেব্রুয়ারি) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় জানিয়েছে, শনিবার (৬ ফেব্রুয়ারি) এ ঋণ অনুদান দেয়া হয়েছে।তারা বলছে, ‘ডিজিটালাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট’ প্রকল্পের আওতায় এ ঋণ অনুমোদন দেয়া হয়েছে। এই ঋণ সরকারি কেনাকাটায় ই-জিপির ব্যবহার প্রসারিত করতে সহযোগিতা করবে।

এ বিষয়ে বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, ‘সরকারি কেনাকাটায় বাংলাদেশে পদ্ধতিগত উন্নয়ন হয়েছে। করোনা মহামারির সময় পুরো দেশের উন্নয়নকাজ চলমান রাখতে ই-জিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ঋণ সহায়তা ই-জিপির শতভাগ ব্যবহার নিশ্চিত করবে। পাশাপাশি ই-জিপির উন্নয়নের মাধ্যমে কাজের গুণগত মান ঠিক রাখা ও যথাসময়ে সম্পন্ন করার বিষয়টিও নিশ্চিত করবে।প্রকল্পটির বিশ্বব্যাংকের টিম লিডার ইশতিয়াক সিদ্দিক বলেন, ‘সরকারি কেনাকাটার আধুনিকায়ন সরকারি ও বেসরকারি খাতের গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে। এই আধুনিকায়নে সক্ষমতা বেড়েছে, স্বচ্ছতা নিশ্চিত হয়েছে এবং ব্যবসা সহজ হয়েছে

Top