বায়তুল মোকাররমে প্যান্ডেল ভেঙে আহত ১৫,নিহত ১ - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রা... নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ

বায়তুল মোকাররমে প্যান্ডেল ভেঙে আহত ১৫,নিহত ১


আলোকিত বার্তা:হঠাৎ ঝড়ের কবলে ভেঙে গেছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ পাশের মুসল্লিদের নামাজ আদায় করার জন্য তৈরি করা প্যান্ডেল। এতে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত সবাইকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, বায়তুল মোকাররম মসজিদ থেকে আহত ১৬ জনের মধ্যে শফিকুল (৩৮) নামে একজন মুসল্লির মৃত্যু হয়েছে। ১৫ জন মুসল্লি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইফতারের পরপরই হঠাৎ করে তুমুল ঝড়-বৃষ্টিতে প্রায় লণ্ডভণ্ড অবস্থা হয় রাজধানীর বেশ কিছু এলাকা। শুক্রবার ইফতারের পর মাগরিবের নামাজ চলাকালীন সময় থেকে শুরু হয় ঝড়ো হাওয়া,সঙ্গে থেমে থেমে বৃষ্টি।তুমুল বাতাসে উড়ে যেতে দেখা যায় অধাপাকা ঘর-বাড়ি, দোকানপাটের টিনের চাল। এসময় রাস্তায় রিকশা-সিএনজিসহ ছোট যানবাহনের চলাচল বন্ধ করে নিরাপদ আশ্রয়ে যেতে দেখা যায় চালকদের।আবহাওয়া অধিদফতর বলেছে ইফতারের পর রাজধানীতে ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়।

Top