বাংলাদেশি বিমান,ইয়াঙ্গুন বিমানবন্দরে ছিটকে পড়েছে আহত ৩৩ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিদ্যুতে সরকারের প্রতি অসন্তুষ্ট ৮৯.৪%,গণভোট বাস্তবায়ন চান ৭০ শতাংশ, ‘সবার জন্য সমান’ নীতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ অস্বস্তি ,রাজনীতিতে নানা আলোচনা বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা

বাংলাদেশি বিমান,ইয়াঙ্গুন বিমানবন্দরে ছিটকে পড়েছে আহত ৩৩


আলোকিত বার্তা:বৈরী আবহাওয়ার কারণে মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে বাংলাদেশ বিমানের একটি বিমান ছিটকে পড়েছে।এতে বিমানে থাকা ৩৩ আরোহীর সবাই আহত হয়েছেন।বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে,দুর্ঘটনায় কবলিত বিমানটির ফ্লাইট নম্বর বিজি-০৬০।বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ৩টা ২০ মিনিটে ছেড়ে যায়।সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। তবে মিয়ানমারে বাংলাদেশে দূতাবাস জানিয়েছে, এতে ১৫ যাত্রী আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Top