করোনায় বিপর্যস্ত বিশ্ব। এ থেকে একমাত্র ভ্যাকসিনের মাধ্যমেই মুক্তি মিলবে - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সেহাংগল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বাইরে অবস্থান ও আড্ডা বন্ধে মতবিনিময় সভা বিদ্যুতে সরকারের প্রতি অসন্তুষ্ট ৮৯.৪%,গণভোট বাস্তবায়ন চান ৭০ শতাংশ, ‘সবার জন্য সমান’ নীতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ অস্বস্তি ,রাজনীতিতে নানা আলোচনা বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

করোনায় বিপর্যস্ত বিশ্ব। এ থেকে একমাত্র ভ্যাকসিনের মাধ্যমেই মুক্তি মিলবে


আলোকিত বার্তা:করোনায় বিপর্যস্ত বিশ্ব। এ থেকে একমাত্র ভ্যাকসিনের মাধ্যমেই মুক্তি মিলবে।এমন আশায় বসে আছে পুরো বিশ্বের মানুষ। এরই মধ্যে সুখবর দিয়েছে রাশিয়া। দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দাবি, রাশিয়ার হাত ধরে বিশ্বের প্রথম ভ্যাক্সিন আসছে আগামী ১২ আগস্ট। এই ভ্যাকসিন এনে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিতে চান রাশিয়ার বিজ্ঞানীরা। সেজন্য অপেক্ষা আর মাত্র চারদিন।নভেল করোনাভাইরাসের একটি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের সবকটি ধাপই ইতোমধ্যে শেষ হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার সেচেনভ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এর আগে তারা জানিয়েছিলেন, আগামী ১২ থেকে ১৪ আগস্টের মধ্যেই এই ভ্যাকসিন বাজারে আসবে। এর মধ্যেই নিশ্চিত করা হয়েছে যে, ১২ আগস্টই এটি চলে আসছে।রুশ গবেষকদের দাবি অনুযায়ী, বিশ্বের যেসব দেশ ভ্যাকসিন তৈরির দৌড়ে এগিয়ে, তাদের মধ্যে অন্যতম রাশিয়া। তারা বলছেন, রাশিয়া ছাড়া এখন পর্যন্ত বিশ্বের কোনও দেশই করোনাভাইরাসের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ ও সফল করার দাবি করতে পারেনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করেছে গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট। শুক্রবার একথা জানিয়ে দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী ওলেগ গ্রিডনেভ বলেন, সাফল্যের সঙ্গে এই ভ্যাকসিন আনা সম্ভব হলে এটিই হবে বিশ্বের প্রথম করোনার ভ্যাকসিন।আপাতত এই ভ্যাকসিনের তৃতীয় বা শেষ পর্যায়ের ট্রায়াল চলছে। উপ-স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তি ও বয়স্ক লোকদেরই এই ভ্যাকসিন আগে দেওয়া হবে। মস্কোর তরফ থেকে পরিকল্পনা করা হয়েছে যে, অক্টোবরেই এই ভ্যাকসিন দেওয়া শুরু হবে। একসঙ্গে অনেক মানুষকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গামালেয়া ভ্যাকসিনটি শর্তসাপেক্ষে আগস্টে নথিভুক্ত করা হবে। এর অর্থ হলো ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হচ্ছে; পাশাপাশি তৃতীয় ধাপের পরীক্ষা-নিরীক্ষার কাজও চলবে। ক্লিনিক্যাল ট্রায়াল যতদিন না সম্পূর্ণ হচ্ছে ততদিন তা শুধু চিকিৎসকরাই নিয়ন্ত্রণ করবেন।যদিও বিজ্ঞানী এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাড়াহুড়ো করে ভ্যাকসিন বের করার ব্যাপারে সতর্ক করেছেন। তারা বলছেন, নিরাপত্তা এবং কার্যক্ষমতার ব্যাপারে নিশ্চিত না হয়ে ভ্যাকসিন ব্যবহারের জন্য অনুমোদন করা উচিত নয়।রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান ক্রিমিল দিমিত্রিভ আগেই জানিয়েছিলেন, প্রথম দেশ হিসেবে রাশিয়া তাদের করোনা টিকা বাজারে আনবে। তিনি বলেন, স্পুতনিক ১-এর মহাকাশ যাত্রা দেখে মার্কিনীরা যেমন অবাক হয়েছিল একই ঘটনা ঘটবে করোনার ভ্যাকসিনের ক্ষেত্রেও। বিশ্ববাসী অবাক হয়ে রাশিয়ার সাফল্য দেখবে।

Top