সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু ১০ মে সরকারি প্রাথমিক বিদ্যালয় - Alokitobarta
আজ : বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট সংখ্যাগত প্রায় সব দিক থেকেই এগোচ্ছে দেশ,কিন্তু মান কোথায়! ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু ১০ মে সরকারি প্রাথমিক বিদ্যালয়


আলোকিত বার্তা:সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ১০ মে শুরু হবে। এবার পাঁচ ধাপে নেয়া হবে এ পরীক্ষা। প্রথম ধাপে ২০ হাজারের কম প্রার্থী থাকা সাত জেলার পরীক্ষা নেয়া নেয়া হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) অতিরিক্ত মহাপরিচালক আবদুল মান্নান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এবারও ডিজিটাল পদ্ধতির ব্যবহার করে নেয়া হবে এ পরীক্ষা হবে।এর মধ্যে আছে-সফটওয়্যারের মাধ্যমে আসন ব্যবস্থা করা রাতেই অনলাইনে জেলায় জেলায় প্রশ্ন পাঠানো। তবে ওই সব প্রশ্ন সকাল ৮টায় বিশেষ কোডের মাধ্যমে খুলে কেন্দ্রেই ছাপানো হবে। এরপর পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার জন্য মোট ২০ সেট প্রশ্ন তৈরি করা হবে।এ পরীক্ষার মাধ্যমে ১২ হাজার শিক্ষক নেয়া হবে। এর বিপরীতে সর্বমোট ২৪ লাখ ৫ প্রার্থী আবেদন করেছেন। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রার্থী ২০০। তিন পার্বত্য জেলা বাদে বাকি ৬১ জেলায় এবার শিক্ষক নিয়োগ করা হবে। এসব জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী চট্টগ্রাম জেলায় ৯৮ হাজার ৯৬৯ জন। দ্বিতীয় সর্বোচ্চ প্রার্থী ময়মনসিংহ জেলায় ৮৮ হাজার ২১৮ জন। এছাড়া কুমিল্লায় আবেদন পড়েছে ৮৪ হাজার ৭২৮টি, দিনাজপুরে ৬২ হাজার ৯৭১টি, রংপুরে ৫৯ হাজার ৭১টি, জয়পুরহাটে ১৮ হাজার ১৭৮টি, বগুড়ায় ৬৪ হাজার ৭২৭টি, জামালপুরে ৫০ হাজার ৫০টি, যশোরে ৫৫ হাজার ৯৩২টি, টাঙ্গাইলে ৬১ হাজার ৬৩০টি, নওগাঁয় ৪৯ হাজার ৮৬৩টি, রাজশাহীতে ৫৭ হাজার ৩৮২টি, ঢাকায় ৬৪ হাজার ৫৫৮টি, বরিশালে ৬১ হাজার ৮৮৩টি ও সিলেট জেলায় ৫০ হাজার ৩৭০টি।

Top