বখাটের কারাদণ্ড যৌন হয়রানির অভিযোগে - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

বখাটের কারাদণ্ড যৌন হয়রানির অভিযোগে


আলোকিত বার্তা:বরিশালের আগৈলঝাড়ায় স্কুলে যাতায়াতের পথে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সোহাগ নামে এক বখাটের ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের মনীন্দ্র বালার বখাটে ছেলে সোহাগ বালা (২০) বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে স্কুলে ও প্রাইভেট পড়তে যাওয়া আসার পথে যৌন নিপীড়ন করে আসছিল।

এ ঘটনায় ওই ছাত্রীর মা সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের কাছে অভিযোগ দায়ের করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস থানায় জানালে ওসি মো.আফজাল হোসেনের নির্দেশে বুধবার সকালে এসআই নাসির উদ্দিন ওই ছাত্রীকে যৌন নিপীড়নের সময় কান্দিরপাড় এলাকা থেকে হাতেনাতে বখাটে সোহাগকে গ্রেফতার করে।গ্রেফতার সোহাগকে বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাস ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।

Top