আলু থেকেই পেয়ে যাবেন পুরো একটি গোলাপ গাছ। - Alokitobarta
আজ : শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
চরামদ্দিতে বিধবার দুটি কাঁঠালগাছ কাটার অভিযোগ বিএনপি সভাপতির বিরুদ্ধে ভার্চুয়াল মোহের ফাঁদে ঘরছাড়া কিশোর-কিশোরী শেয়ারবাজারের সংকট কি কাটবে?নতুন কোম্পানি আসার দুয়ার খুলছে কোথাও কর্মী ছাঁটাই প্রভাব কর্মসংস্থানে,বন্ধ হয়েছে অন্তত ৫০টির বেশি কারখানা সংসদ নির্বাচনে ভোট রক্ষায় দুর্বলতা ছিল, সিটি করপোরেশনে ভুল হবে না প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ জলবায়ু তহবিল,ঋণ নয় অনুদান চায় বাংলাদেশ ঝুঁকি ৬৩৮ কোটি ডলারের,এলডিসি উত্তরণের প্রভাব রপ্তানিতে ফ্লাইওভারে নতুন কৌশল ‘সুতা-ডাকাতি’রাতে রাজধানীতে ছিনতাইকারীর ফাঁদ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন রোজার আগেই কারসাজি,তেল পেঁয়াজ ডাল চিনি ছোলা খেজুরের দাম বাড়ছে

আলু থেকেই পেয়ে যাবেন পুরো একটি গোলাপ গাছ।


আলোকিত বার্তা:ফুল গাছের চারা পাওয়া না গেলে কলম করা যায়। যেমন আপনার কাছে যদি গোলাপের চারা না থাকে। তাহলে একটি ডাল এনে আলুর মধ্যে বসিয়ে কলম করে নিতে পারেন। এতে অবাক হওয়ার কিছু নেই। চেষ্টা করেই দেখুন। আলু থেকেই পেয়ে যাবেন পুরো একটি গোলাপ গাছ।

প্রথমে গোলাপ গাছের একটি ডাল নিন। যেটা কিছুদিন বেঁচে থাকবে। এরপর গোল আলু, প্লাস্টিকের বোতল, মাটি, ছুরি এবং ছোট একটি পাত্র বা টব নিন। এরপর শুরু হয়ে যাক আপনার গোলাপ চাষের কার্যক্রম।

ছুরি দিয়ে কাণ্ডের বাড়তি পাতাগুলো সাবধানে কেটে ফেলুন। যাতে মূল কাণ্ডের কোনও ক্ষতি না হয়। এরপর আলুর মাঝ বরাবর একটি ছোট্ট ছিদ্র করুন। সেই গর্তে গোলাপের ডালটি বসিয়ে দিন। খেয়াল রাখবেন ডালটি যেন আলুর মধ্যে শক্তভাবে আটকে থাকে। যাতে কাণ্ড বেঁকে বা ভেঙে না যায় মাটিতে গর্ত করে সেখানে গোলাপের ডালসহ আলুটি রেখে মাটি দিয়ে ঢেকে দিন। অথবা টব সাজিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে পাত্রের এক চতুর্থাংশ মাটি দিয়ে ভরে নিন। প্রয়োজনে খুরপি দিয়ে ভালোভাবে মাটি ভরুন। এবার আলুটিকে পাত্রের মধ্যে বসিয়ে দিন। আরও কিছু মাটি আলুর ওপরে দিয়ে পাত্রটি ভরিয়ে ফেলুন।

রোপণের জন্য খোলা জায়গা না পেলে সেক্ষেত্রে বোতলটিকে কেটে দু’ভাগ করে নিন। এখন কাটা বোতলের নিচের অংশকে ব্যবহার করতে পারেন। এরপর ডালটির উপরের দিকে বোতলের উপরের অংশ দিয়ে ঢেকে দিন। খেয়াল রাখবেন যেন বোতলের মুখ খোলা থাকে।রোপণের পর থেকে এক সপ্তাহ অপেক্ষা করুন। দেখবেন আপনার গোলাপ গাছটি দ্রুত বড় হচ্ছে। এভাবে ঘরোয়া পদ্ধতিতেই নিজের গোলাপের কাণ্ডে নতুন গোলাপ ফোটাতে পারেন।

Top