ঘুষ বানিজ্যের ভিডিও প্রকাশ:তদন্ত শুরু,বেপরোয়া এসআই মিজান ভুক্তভোগীদের নিয়ন্ত্রনে আনার চেষ্টা - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

ঘুষ বানিজ্যের ভিডিও প্রকাশ:তদন্ত শুরু,বেপরোয়া এসআই মিজান ভুক্তভোগীদের নিয়ন্ত্রনে আনার চেষ্টা


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার এসআই মিজানের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় গত কয়েক দিন যাবৎ ধারাবাহিক ভাবে প্রচারিত হচ্ছে। এতে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। পুলিশের নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান বিষয়টি আমলে নেন এবং তদন্ত কাজ শুরু করেন।

তদন্ত কালীন সময় ধূর্ত এসআই মিজানের সাক্ষ্য প্রদানকারী গ্রাম বাসীদের বিভিন্ন রকম ভয়ভীতি প্রদান করে চলেছেন। ইতোমধ্যে প্রকাশিত রিপোর্টে বেনাপোল পোর্ট থানাধীন রাজাপুর গ্রামের সাক্ষী কোহিনুর বেগমকে ভয়ভীতি দেখিয়ে একটি সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেয়, অপর দিকে বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা গ্রামের জসীম উদ্দীন কেও ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেয়। শুধু তাই নয় ভুক্তভোগীদের নিয়ন্ত্রনে এবং নিশ্চয়তা পেতে স্বাক্ষরিত সাদা কাগজে গ্রামবাসীদের স্বাক্ষর ও জালিয়াতি করে। যা কিনা মিজানের অজান্তেই জালিয়াতি করা ঐ পত্র ভাইরাল হয়ে স্থানীয় সাংবাদিকদের হাতে এসে পৌছায়। সাংবাদিক মহলে বিষয়টি জানাজানি হওয়াতে স্থানীয় সাংবাদিকগণ ঘুষখোর এবং দুর্নীতিবাজ বেনাপোল পোর্ট থানার এসআই মিজানের বিরুদ্ধে প্রতিবাদ লিপি প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহন করে। সাথে সাথে তার এই অনৈতিক কর্মকান্ডের জন্য পুলিশের সুপারিশের অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য: বেনাপোল পোর্ট থানার এসআই মিজান এর বিরুদ্ধে ঘুষ চাঁদাবাজির রিপোর্ট প্রকাশিত হওয়ার পর থেকে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন কায়দায় হুমকি প্রদান করে আসছে। সাংবাদিকদের দাবী তার এই হুমকির প্রতিবাদে উর্ধ্বতন কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন। অন্যথায় এসআই মিজানের বিরুদ্ধে জনমত সৃষ্টি করা হবে বলে সাংবাদিক নেতৃবৃন্দ জানিয়ে দিয়েছেন।

Top