রুনা খান ও জোভান টিনের চশমা’য় - Alokitobarta
আজ : বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নাব্যতা সংকটে শিমুলিয়া ঘাটের পর্যটন ব্যবসায় ধস, বিপাকে শত শত পরিবার এক বছরে দুই বার বদলি! বিআরটিসির সৎ কর্মকর্তাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি চক্র রাষ্ট্রপতির মন্তব্যে হেফাজতের তীব্র প্রতিবাদ সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান পূজা ও সরকারি ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের লম্বা ছুটিতে বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০ স্বৈরাচার ফেরার পথ খুলে দেওয়া হবে শহীদদের সঙ্গে গাদ্দারি ইশরাকের নাটকীয় পদত্যাগ,রাতে গুজব দাবি, দিনে সত্যতা স্বীকার প্রতিমন্ত্রীর জুলাই সনদ বাস্তবায়নে জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

রুনা খান ও জোভান টিনের চশমা’য়


আলোকিত বার্তা:রুপালি দুনিয়ায় নিজের অনবদ্য অভিনয়ের মধ্যদিয়েই শক্ত অবস্থান করে নিতে হয়। রুনা খান এমনই একজন শক্তিমান অভিনেত্রী যিনি অভিনয়ে নিজের দুর্দান্ত পারদর্শিতার প্রমাণ রেখেছেন এরইমধ্যে। এমনও দেখা গেছে তারসঙ্গে সহশিল্পীরা অভিনয়ের সময় একটু বেশিই সচেতন থাকেন কাউন্টার অ্যাক্টিংয়ের ক্ষেত্রে।কারণ রুনা ক্যামেরার সামনে যে পারফর্ম্যান্স করে থাকেন তার কাউন্টারে রুনার মতো করে কিংবা তার অভিনয়ের কাছাকাছিও যদি সহশিল্পীরা না করতে পারেন তবে তা প্রচারের পর টিভি পর্দায় স্বাভাবিকভাবেই ধরা পড়ে যায়।

গুণী এই অভিনেত্রী এবারই প্রথম এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা জোভানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। নাটকের নাম ‘টিনের চশমা’। নাটকটি নির্মাণ করেছেন হারুন রুশো। নাটকে রুনা খান ও জোভান স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন।নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রুনা খান বলেন, এর আগে জোভানের সঙ্গে একই নাটকের শিল্পী হিসেবে একটি ধারাবাহিকে অভিনয় করেছি। কিন্তু এবারই প্রথম আমরা একে অন্যের কোআর্টিস্ট হিসেবে অভিনয় করেছি টিনের চশমা নাটকে। জোভান খুবই ভালো অভিনয় করে, এটা আমাকে বলতেই হবে। খুব ভালো অভিনয় করেছে এ নাটকেও। সহশিল্পী হিসেবে তার সঙ্গে কাজ করে সন্তুষ্ট আমি।

জোভান বলেন, রুনা আপার সঙ্গে কাজ করার জন্য আমি উচ্ছ্বসিত ছিলাম। কারণ তিনি খুব ভালো একজন অভিনেত্রী। সহশিল্পী হিসেবে ভীষণ সহযোগিতা পরায়ণ তিনি। আমি জুনিয়র একজন শিল্পী। কিন্তু তার কাছে আমার অভিনয়ের প্রশংসা শুনে ভালো লেগেছে। আমি আশা করি আমাদের অভিনীত এ নাটকটি দর্শকের কাছে অন্যরকম ভালো লাগার সৃষ্টি করবে।হারুন রুশো জানান, নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।এদিকে গেলো ভালোবাসা দিবসে জোভান অভিনীত ‘ফ্রেমে বন্দী ভালোবাসা’ ও ‘ফার্স্ট ইয়ার ডেম কেয়ার’ নাটক দুটি বেশ দর্শকপ্রিয়তা পায়। রুনা খান অভিনীত ধারাবাহিক অনিমেষ আইচ পরিচালিত ‘গুড বেড আগলি’ বাংলা ভিশনে এবং ‘জোছনাময়ী’ নাগরিক টিভিতে প্রচার হচ্ছে।মুক্তির অপেক্ষায় আছে গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমাটি। এতে তিনি অতিথি চরিত্রে অভিনয় করেছেন। পারভেজ আমিন পরিচালিত ‘জলপুত্র’ ধারাবাহিকে অভিনয় করছেন রুনা খান। এটি শিগগিরই দীপ্ত টিভিতে প্রচার হবে।

Top