আমাদের আরও সতর্ক থাকতে হবে - Alokitobarta
আজ : রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক

আমাদের আরও সতর্ক থাকতে হবে


আলোকিত বার্তা:দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এই খবরে দেশের অনেক শোবিজ তারকা তাদের ব্যক্তিগত মতামত জানিয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছেন।আজ সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে সংগীতশিল্পী আসিফ আকবর এ প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লেখেন, ‘সন্তানদের মেধা বাংলাদেশের সেরা সম্পদ। এই বাংলাদেশ পরিচালিত হতে হবে মেধাবী দেশপ্রেমিকদের মাধ্যমে।আজ ৩৬ শে জুলাই (৫ই আগস্ট) স্বাধীনতার নতুন সূর্যোদয় দেখেছে বাংলাদেশ। মনে রাখতে হবে- স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের আরও সতর্ক থাকতে হবে, ধৈর্য্য ধরতে হবে।

আসিফ আরও লেখেন, ‘রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে বেরিয়ে, সকল বিভক্তি কাটিয়ে জাতিকে হতে হবে ঐক্যবদ্ধ। একটি ঐক্যবদ্ধ জাতিই পারে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে। আমাদের সন্তান এই বিজয়ী ছাত্রসমাজের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে। শহীদ ছাত্র-ছাত্রী এবং তাদের পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা। তোমাদের অপেক্ষায় ছিলাম, হতাশ হইনি। বিশ্বাস ছিল এই তারুণ্যই একদিন সমস্ত অচলায়তন ভেঙ্গে দিয়ে নতুন বাংলাদেশ গড়বে। তোমাদের অভিনন্দন জানাই একজন গর্বিত বাবা হিসেবে।তিনি তার স্ট্যাটাসের শেষে লেখেন, ‘দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা। সবুজের বুকে লাল, সেতো উড়বেই চিরকাল।সাবাশ বাংলাদেশ। ভালবাসা অবিরাম।

Top