ষোলো দিন পর আন্দোলনে মুখ ফেরালেন শাকিব খান - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

ষোলো দিন পর আন্দোলনে মুখ ফেরালেন শাকিব খান


আলোকিত বার্তা:এক দফা দাবি উত্থাপন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এর আধঘণ্টা পর একটি ছবি পোস্ট করেছেন ঢালিউড তারকা শাকিব খান। ছবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়া প্রতিবাদী হাজারো মানুষকে দেখা যাচ্ছে। ওই পোস্টে বাংলাদেশের পতাকার একটি স্টিকারও যোগ করেছেন এই অভিনেতা। এই পোস্টের মাধ্যমে প্রায় ষোলো দিন পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুখ ফেরালেন বিদেশে অবস্থান করা এই তারকা।এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলির ঘটনা নিয়ে ৪৩ শব্দে একটি পোস্ট দিয়েছিলেন শাকিব খান। সেখানে তিনি লিখেছিলেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারো মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইলো, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’ এরপর থেকে তিনি ছিলেন নিশ্চুপ। ঢালিউডের অনেক তারকা পথে নেমে ও ফেসবুকে প্রতিবাদ জানালেও তিনি যেন অপেক্ষা করছিলেন ‘যৌক্তিক সমাধানের’।

শাকিব পোস্ট করার পর ভক্তরা তাকে সাধুবাদ জানাতে শুরু করেন। মুহূর্তে শত শত শেয়ার, প্রতিক্রিয়া ও মন্তব্যে ভরে যায় পোস্টটি। ভক্তদের মধ্যে অনেকে মন্তব্য করে জানতে চান, ‘ভাই, আপনি কই?’ কেউ কেউ লিখেছেন, ‘অবশেষে আপনার ফেসবুক পেজ থেকে পোস্ট পেয়ে ভালো লাগলো।’ একটি আইডি লাভ ইমোজি দিয়ে লিখেছেন, ‘অবশেষে খান সাহেব এসেছে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল থেকে ঢাকার ফার্মগেটে অবস্থান নিয়েছিলেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের বিভিন্ন শাখার শিল্পী ও কর্মীরা। অন্যদিকে ‘তুফান’ মুক্তির কিছুদিন পরই দুবাই চলে যান শাকিব খান। পবিত্র ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘তুফান’। বিপুল জনপ্রিয়তা ছবিটি।

Top