ঢাকামেট্রোপলিটন প্রেসক্লাবের সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে যৌথ নিন্দা - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

ঢাকামেট্রোপলিটন প্রেসক্লাবের সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে যৌথ নিন্দা


রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যালয়ে হামলা চালিয়ে সংগঠনটির সভাপতি আবু সালেহ আকনসহ কয়েকজন সাংবাদিককে আহত করার ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন প্রেসক্লাবের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ যৌথ নিন্দা পাঠান গণমাধ্যমে । আবু সালেহ আকন ক্র্যাবের সাবেক সভাপতি।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ যৌথ নিন্দা পাঠান গণমাধ্যমে বিবৃতিতে সাংবাদিক নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা।

ঢাকা মেট্রোপলিটন প্রেসক্লাবের বিবৃতিতে বলা হয়, বুধবার রাতে দেশি অস্ত্র, পিস্তল ও লাঠিসোঁটা নিয়ে জাকির হোসেন ও তাঁর অনুসারীরা ডিআরইউ কার্যালয়ে হামলা চালান। হামলাকারী জাকির হোসেন ও তাঁর অনুসারীরা আওয়ামী লীগের দোসর।

বিবৃতিতে আরও বলা হয়, হামলায় ডিআরইউ সভাপতি ছাড়াও সংগঠনটির দপ্তর সম্পাদক রফিক রাফি, সদস্য মশিউর রহমান, মাহবুব হাসান, দেলোয়ার মাহিন, মফিজুল সাদিকসহ অনেক সাংবাদিক আহত হন। হামলাকারীরা ডিআরইউ কার্যালয়ের সামনে থেকে ৫০ হাজার টাকার মালামালসহ ‘টি স্টল’ নামের একটি দোকান গায়েব করে দেন।

ঢাকা মেট্রোপলিটন প্রেসক্লাবের পক্ষ থেকে আরও বলা হয়, পূর্বপরিকল্পিতভাবে ডিআরইউর সদস্য মশিউর রহমানের ওপর হামলা চালানো হয়েছে। খবর পেয়ে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ঘটনাস্থলে গেলে তার ওপরও হামলা চালানো হয়।

Top