হজে না যাওয়া ব্যক্তিদের ১৮৮ কোটি টাকা ফেরত দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় - Alokitobarta
আজ : বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
"নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে" কর্ণফুলী টানেল প্রকল্পে আর্থিক অনিয়মের তদন্ত: নজরে সাবেক উপ-প্রকল্প পরি... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে সন্ত্রাস-নাশকতায় কী অর্জন‘লাশের ফাঁদে’ পা দেয়নি সরকার

হজে না যাওয়া ব্যক্তিদের ১৮৮ কোটি টাকা ফেরত দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়


মোহাম্মাদ মুরাদ হোসেন : প্রাক-নিবন্ধন করেও হজে না যাওয়া ব্যক্তিদের ১৮৮ কোটি টাকা ফেরত দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়। ৮০৭টি বেসরকারি এজেন্সির মাধ্যমে নিবন্ধিত ৬৩ হাজার ৩৮১ জন এ টাকা ফেরত পাবেন।জানা যায়, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো: মঞ্জুরুল হক সোনালী ব্যাংক পিএলসির মতিঝিলের স্থানীয় কার্যালয় শাখায় গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠি সূত্রে জানা যায়, যারা বেসরকারি বিভিন্ন এজেন্সির মাধ্যমে প্রাক-নিবন্ধন করেও গত দুই বছর হজে যাননি এবং যাদের পরিবর্তে (রিপ্লেসমেন্ট) অন্য ব্যক্তি হজে গেছেন তাদের প্রাক-নিবন্ধনের সময় জমা দেয়া টাকা ফেরত দেয়া হচ্ছে। প্রথমে সোনালী ব্যাংক থেকে টাকা এজেন্সিকে ফেরত দেয়া হবে এবং সেখান থেকে প্রাক-নিবন্ধন করা ব্যক্তিরা তা ফেরত পাবেন।চিঠিতে আরো বলা হয়, মোট ৬৩ হাজার ৩৮১ জন ১৮৮ কোটি ৪১ লাখ ৮০ হাজার ৪৪০ টাকা ফেরত পাবেন। এর মধ্যে ৬১ হাজার ৩৪৫ জন ২৯ হাজার ৭৫২ টাকা করে এবং ২০৩৬ জন পাবেন ২৯ হাজার টাকা করে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়,গত বছর হজযাত্রীদের প্রাক-নিবন্ধনের জন্য ৩০ হাজার টাকা জমা দিতে হতো। তবে এর আগের বছরগুলোতে প্রাক-নিবন্ধন করতে টাকা জমা দিতে হতো ৩০ হাজার ৭৫২ টাকা করে।জানা যায়, হজযাত্রীরা প্রাক-নিবন্ধনের সময় ৩০ হাজার ৭৫২ টাকা এবং ৩০ হাজার টাকা করে জমা দিলেও ধর্ম মন্ত্রণালয় প্রসেসিং চার্জ বাবদ এক হাজার টাকা করে কেটে রেখেছে। এ ছাড়া এজেন্সির কাছে টাকা ফেরত যাওয়ার পর এজেন্সিগুলো হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা ২০২২ (সংশোধিত ) এর ২৭ (৩) বিধি অনুযায়ী সার্ভিস চার্জ বাবদ হজযাত্রী প্রতি সর্বোচ্চ দুই হাজার টাকা করে কেটে রাখতে পারবে। তবে কেউ ইন্তেকাল করলে তার পরিবারকে সব টাকা ফেরত দিতে হবে।
ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম বলেন, যারা হজে যাওয়ার জন্য ২০২২ ও ২০২৩ সালে প্রাক-নিবন্ধন করেছেন কিন্তু হজে যাননি, তাদের আমরা নিবন্ধনের জন্য দুইবার আহ্বান করেছিলাম। কিন্তু তারা হজ করতে না যাওয়ায় সরকার তাদের প্রাক-নিবন্ধন বাতিল করে তাদের টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে যারা প্রাক-নিবন্ধন করেও হজে যাননি বরং তাদের পরিবর্তে অন্যজন গেছেন তাদেরও প্রাক-নিবন্ধন বাতিল করে টাকা ফেরত দেয়া হচ্ছে।

Top