কনস্টেবলসহ দু’জনের কারাদণ্ড মাদক মামলায় পুলিশ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

কনস্টেবলসহ দু’জনের কারাদণ্ড মাদক মামলায় পুলিশ


আলোকিত বার্তা:বরিশালে মাদক মামরায় ট্যুরিস্ট পুলিশের এক সদস্যসহ দু’জনকে পৃথক মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৯ মে) শেষ বিকেলে বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম আসামিদের অনুপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।দণ্ডিতরা হলেন- পটুয়াখালীর কুয়াকাটায় কর্মরত বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের কনস্টেবল মকবুল হোসেন ও অপরজন পটুয়াখালীর বাউফল উপজেলা সদরের বাসিন্দা মৃত আব্দুর রব হাওলাদারের ছেলে তালিকাভুক্ত মাদকবিক্রেতা মনির হোসেন হাওলাদার।আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২১ ডিসেম্বর বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা হিরণ বাজার এলাকা থেকে ট্যুরিস্ট পুলিশের সদস্য মকবুল ও তার সহযোগী মাদকবিক্রেতা মনিরকে ২৫০ পিস ইয়াবাসহ আটক করে সংশ্লিষ্ট থানা পুলিশ।

এ ঘটনায় একই দিন বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। ২০১৭ সালের ২২ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা বাকেরগঞ্জ থানার এসআই মমিন উদ্দিন আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে।

আদালতের বিচারক ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সাজার রায় ঘোষণা করেন।এদের মধ্যে পুলিস সদস্য মকবুলকে দুই বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড এবং অপর মাদকবিক্রেতা মনির হোসেনকে সাত বছরের কারাদণ্ড ও পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।একই সঙ্গে আসামিরা আদালতে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জরির আদেশ দিয়েছেন বিচারক।

Top