২০ মে’র মধ্যে নিবন্ধনের আহবান সরকারিভাবে হজ যেতে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হালাল রিজিক ভক্ষণ করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক স্থানীয় সরকার নির্বাচনে সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্তির পরিকল্পনা ইসির অনলাইনেও মাদক বেচাকেনার সাজা মৃত্যুদণ্ড,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল পাশ রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেকে নামিয়ে আনার নির্দেশনা চার ইস্যুতে উদ্বেগ আইএমএফ’র,ভর্তুকি পে-স্কেল রাজস্ব ব্যাংক খাত বিরোধী দলের ওয়াকআউট,সংবিধান সংশোধনে বিশেষ কমিটি ভারি বর্ষণে ঢাকাবাসীর দুর্ভোগ আরও চরমে দেশের প্রদীপ জ্বলে বিদেশে,উচ্চশিক্ষায় গিয়ে ফিরছে না ৬০ ভাগ মেধাবী তরুণ ১০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য : গাইবান্ধার আলোচিত হরিদাস চন্দ্র গ্রেপ্তার বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা সাময়িক স্থগিতের দাবি শিবিরের

২০ মে’র মধ্যে নিবন্ধনের আহবান সরকারিভাবে হজ যেতে


আলোকিত বার্তা:এ বছর হজ পালনে আগ্রহীদের অবগতির জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি ব্যবস্থাপনায় হজে গমনের কোটা এখনো খালি রয়েছে।সরকারের এক তথ্য বিবরণীতে বুধবার এ কথা জানানো হয়।এতে বলা হয়, আগে এলে আগে পাবেন ভিত্তিতে প্রাক-নিবন্ধনের ভিত্তিতে প্রি-রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে।

এতে আরো বলা হয়,যারা ইতোমধ্যে বেসরকারি এজেন্সির মাধ্যমে প্রাক-নিবন্ধন করেছেন,কিন্তু বেসরকারি এজেন্সির কোটা পূর্ণ হওয়ায় হজে যেতে পারছেন না সে সকল আগ্রহী ব্যক্তিদের কোটা খালি সাপেক্ষে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সরকারি ব্যবস্থাপনায় হজে গমনের জন্য আগামী ২০মে’র মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়, নিকটস্থ ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়, ঢাকা আশকোনা হজ অফিস এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যোগাযোগ করে প্রাক-নিবন্ধন ও নিবন্ধন করার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। -বাসস

Top