চার পদে বেতন বাড়লো ফায়ার সার্ভিস কর্মীদের - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্ত ১ গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! ১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে

চার পদে বেতন বাড়লো ফায়ার সার্ভিস কর্মীদের


আলোকিত বার্তা:ফায়ার সার্ভিসের চার পদের কর্মীদের বেতন বেড়েছে। ফায়ার সার্ভিসের একজন লিডারের বেতন বেড়েছে ৬৯০ টাকা। একই সঙ্গে ফায়ারম্যান, ডুবুরি এবং নার্সিং অ্যাটেনডেন্টদের বেতন বেড়েছে ৪৯০ টাকা।এ হারে বেতন বাড়িয়ে গ্রেড উন্নীত ক‌রে এ-সংক্রান্ত চি‌ঠি মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থে‌কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভা‌গের স‌চি‌বের কা‌ছে পাঠা‌নো হয়েছে।বিদ্যমান ‘লিডার’ পদটি গ্রেড-১৭ থেকে গ্রেড-১৬-তে উন্নীত করা হয়েছে। ফলে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে ৯০০০-২১৮০০/- থেকে বেড়ে বেতন গ্রেড হয়েছে ৯৩০০-২২৪৯০/- টাকা।

লিডার’ পদে পদোন্নতির ক্ষেত্রে ফায়ারম্যান, ডুবুরি এবং নার্সিং অ্যাটেনডেন্ট পদে ন্যূনতম সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।এছাড়াও ‘ফায়ারম্যান’, ‘ডুবুরি’ এবং ‘নার্সিং অ্যাটেনডেন্ট’ পদগুলো গ্রেড-১৮ থেকে গ্রেড-১৭’তে উন্নীত করা হয়েছে। ফলে পূর্বের ৮৮০০-২১৩১০/- থেকে বেতন বেড়ে হবে ৯০০০-২১৮০০/- টাকা।এই তিন পদে (ফায়ারম্যান, ডুবুরি এবং নার্সিং অ্যাটেনডেন্ট) সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে এসএসসি/দাখিল পাস বা সমমানের জিপিএ থাকতে হবে প্রার্থীর। শারীরিক যোগ্যতা হবে ৫ ফুট ৪ ইঞ্চি ও বুকের মাপ ন্যূনতম ৩২ ইঞ্চিসহ শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে।তবে উল্লিখিত শর্তাদি বিদ্যমান নিয়োগ বিধিতে অন্তর্ভুক্তক্রমে নিয়োগবিধি সংশোধন করার পরে উন্নীত বেতনগ্রেড কার্যকর হবে। সকল আনুষ্ঠানিকতা শেষে আদেশ জারির তারিখ থেকে বেতনগ্রেড কার্যকর হবে।গত ১৩ ফেব্রুয়ারি সুরক্ষা সেবা বিভাগ ফায়ারম্যান, ডুবুরি, নার্সিং অ্যাটেনডেন্ট, লিডার, সাব-অফিসার ও ডেমোনস্ট্রেটর পদের বেতনস্কেল বা গ্রেড উন্নীত করতে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছিল।
তবে সাব-অফিসার ও ডেমোনস্ট্রেটর পদের বেতনগ্রেড উন্নীতকরণের সুযোগ নেই বলে অর্থ বিভাগের আদেশে বলা হয়েছে।

Top