শার্শায় আইন-শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ সভা অনুষ্ঠিত - Alokitobarta
আজ : সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ...

শার্শায় আইন-শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ সভা অনুষ্ঠিত


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩/৫/১৯) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী জেরিন কান্তা ।

এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম,শার্শা থানার ওসি(তদন্ত) তাসমীম আলম,নাভারণ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া, নাভারণ আনসার ব্যাটালিয়ান কর্মকর্তা, শ্যামা প্রসাদ অধিকারী, বেনাপোল ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রহমান, লক্ষনপুর ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ারা বেগম, নিজামপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও বিজিবি কর্মকর্তাগন।

Top