গ্রেফতার ২,অপহরণের ১১ দিন পর মাদ্রাসাছাত্রী উদ্ধার - Alokitobarta
আজ : সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ...

গ্রেফতার ২,অপহরণের ১১ দিন পর মাদ্রাসাছাত্রী উদ্ধার


আলোকিত বার্তা:বরিশালের গৌরনদী উপজেলায় দশম শ্রেণির এক মাদাসাছাত্রীকে অপহরণের ১১ দিন পরে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতাররা হলেন-উপজেলার নাঠৈ গ্রামের আমিনুল ইসলাম হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২০) ও রাসেলের মামা জুলহাস সরদার (৩৫)।অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শাওড়া গ্রামের বাসিন্দা ও গৌরনদী আল হেলাল দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রীকে তার সহপাঠী গত ২ মে বিকেলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর বাড়ির পাশের সড়ক থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় অপহরণকারীরা।

অপহরণের ১০ দিনের মাথায় রোববার (১২ মে) রাতে ওই ছাত্রী মোবাইলে তার স্বজনদের জানায় জোরপূর্বক তাকে তুলে নিয়ে গিয়ে রাসেল হাওলাদার নামে এক বখাটের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। ওই বখাটে তাকে একাধিকবার ধর্ষণ করেছে।বিষয়টি পুলিশকে অবহিত করা হলে সোমবার (১৩ মে) সকালে নাঠৈ গ্রাম থেকে ভিকটিমকে উদ্ধার করার পাশাপাশি রাসেল হাওলাদারসহ তার এক সহযোগীকে আটক করা হয়।এদিকে অপহৃত স্কুলছাত্রীর বাবা বাদী সোমবার দুপুর গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো তৌহিদুজ্জামান জানান, দায়ের করা মামলায় ওই মাদ্রাসাছাত্রীর এক সহপাঠীসহ ছয়জনকে আাসামি করেছেন। আটক রাসেল হাওলাদার ও তার সহযোগী জুলহাস সরদারকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি মাদ্রাসাছাত্রীকে মেডিকেল পরীক্ষার পাঠানোর প্রস্তুতি চলছে।

Top