মোকাবেলায় প্রস্তুত সরকার ঘূর্ণিঘড় ‘ফণি’ - Alokitobarta
আজ : রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

মোকাবেলায় প্রস্তুত সরকার ঘূর্ণিঘড় ‘ফণি’


আলোকিত বার্তা:ঘূর্ণিঘড় ফণির ক্ষতি থেকে বাঁচতে আগে থেকেই প্রশাসনের বাইরে ক্ষমতাসীন সরকার সকল প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সম্পাদক মাহবুবউল আলম হানিফ।আজ শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।মাহবুবউল আলম হানিফ বলেন, ঘূর্ণিঝড় ফণির ক্ষয়ক্ষতি মোকাবেলায় আওয়ামী লীগের নেতাকর্মীকে মানুষের পাশে থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি বলেন, ফণির ক্ষতি থেকে বাঁচাতে মানুষকে সতর্ক করার জন্য দেশের বিভিন্ন জেলায় সরকারের পাশাপাশি দলীয়ভাবে মাইকিং করা হচ্ছে। প্রশাসনের পাশাপাশি দলীয়ভাবে মানুষের সহায়তায় আগে থেকেই প্রস্তুতি নেয়া হয়েছে। আমাদের দলীয় সভাপতির নির্দেশে এ বিপদ সঙ্কুল পরিস্থিতি মোকাবেলায় তৃণমূলকে যাবতীয় নির্দেশনা দেয়া হয়েছে।

আওয়ামী লীগের এ যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির নেতৃত্বে একটা সেল গঠন করা হয়েছে। এরা দুর্যোগপ্রবণ বা উপকূলীয় এলাকা থেকে তথ্য নিয়ে সরকারের সঙ্গে সমন্বয় করে সমস্যা সমাধানের চেষ্টা করবে।তিনি জনগণের উদ্দেশে আরো বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পরিস্থিতি মোকাবেলায় সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। পাশাপাশি আওয়ামী লীগও জনগণের পাশে থাকবে।

আওয়ামী লীগের ওই সেলের কাছে তথ্য দিতে চাইলে ফোন করা যাবে ৯৬৭৭৮৮১ ও ৯৬৭৭৮৮২ এই দুটি নম্বরে।এদিকে, ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, পূর্বাভাসের সময় থেকে ৫-৬ ঘণ্টা আগে তথা শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে ২০০ কিলোমিটার বেগে উড়িষ্যায় আছড়ে পড়েছে ফণি।দিল্লির আবহাওয়া অফিসের সাইক্লোন সতর্কতা কেন্দ্রের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, শুক্রবার সকাল ৮টা থেকে ১২টার মধ্যে কোনো এক সময়ে ‘ফণি’আছড়ে পড়বে পুরী সংলগ্ন গোপালপুরে। এরপর তটরেখা ধরে সেটি পশ্চিমবঙ্গে ঢুকে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের দিকে চলে যেতে পারে।এদিকে, ঘূর্ণিঝড় ফণির প্রভাবে সকালে হওয়া বৃষ্টি রাজধানীবাসীর জীবনে স্বস্তি এনে দিয়েছে। বিগত কয়েকদিনের তাপদাহে ওষ্ঠাগত জীবনে স্বস্তি পেয়েছে।ঢাকার বিভিন্ন যায়গা থেকে প্রতিবেদকরা জানিয়েছেন, শুক্রবার সকাল থেকেই আকাশে মেঘ ছিল। তবে মেঘের আড়ালে সূর্যও উঁকিঝুঁকি দিচ্ছিল। সকাল পৌনে ১০টার দিকে বৃষ্টি নামে। যদিও এ বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী ছিল না। মাত্র ১৫ থেকে ২০ মিনিট স্থায়ী ছিল। এর পর থেকে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানীতে।কিন্তু অল্প সময়ের হলেও হঠাৎ এ বৃষ্টির ফলে রাজধানীতে অনেকটাই স্বস্তি নেমে এসেছে। গরম কিছুটা হলেও কমেছে। গত কয়েক দিনের তীব্র গরমে রাজধানীবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন।আবহাওয়া বিভাগ আগেই জানিয়েছিল, বাংলাদেশে ফণীর প্রভাব শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত থাকতে পারে।

Top