অভিযোগ গঠন ৩১ জুলাই খালেদাসহ ৩৮ জনের বিরুদ্ধে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্ত ১ গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! ১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে

অভিযোগ গঠন ৩১ জুলাই খালেদাসহ ৩৮ জনের বিরুদ্ধে


আলোকিত বার্তা:বাসে পেট্রল বোমা মেরে মানুষ হত্যার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বেগম খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৩১ জুলাই দিন ধার্য করেছেন আদালত।আসামিপক্ষের করা সময়ের আবেদন মঞ্জুর করে বৃহস্পতিবার বকশিবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত (অস্থায়ী) ঢাকার ছয় নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এস মোহাম্মদ আলী অভিযোগ শুনানির এ নতুন তারিখ ধার্য করেন।আজ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু হাইকোর্ট খালেদা জিয়ার পক্ষে মামলার কার্যক্রম স্থগিত করেছেন জানিয়ে শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া।

২০১৫ সালের ২৩ জানুয়ারি রাত ৯টায় যাত্রাবাড়ীর ডেমরা রোডের মাতুয়াইল কাউন্সিলর অফিসের সামনে গ্লোরি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রল বোমা হামলায় ৩১ জন দগ্ধ হন। তাদের মধ্যে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নূর আলম নামে একজন মারা যান।ঘটনার পরদিন পরিকল্পনাকারী হিসেবে বিএনপির কেন্দ্রীয় ১৮ নেতাসহ যাত্রাবাড়ীর ছাত্রদল, শ্রমিকদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলাটি করেন যাত্রাবাড়ী থানার এসআই কেএম নুরুজ্জামান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম এজাহারে আসামির তালিকায় উল্লেখ করা না থাকলেও এজাহারের বক্তব্যের মধ্যে হুকুমদাতা হিসেবে তার নাম উল্লেখ করা হয়েছিল।

মামলাটি তদন্ত করে ওই বছরের ১৮ মে ডিবি পুলিশের এসআই জাহিদুল ইসলাম খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেনএদিকে একই ঘটনায় হত্যা এবং বিশেষ ক্ষমতা আইনের আরও দুটি অভিযোগপত্র দাখিল করা হয়। ডিবি পুলিশের এসআই বশির আহমেদ চার্জশিটগুলো দাখিল করেন।অভিযোগপত্রে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, হাবিবুন নবী খান সোহেল, সালাউদ্দিন আহমেদ, বরকত উল্লাহ বুলু।

Top