জয়ললিতা জয়রামের বায়োপিকে কঙ্গনা - Alokitobarta
আজ : রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক

জয়ললিতা জয়রামের বায়োপিকে কঙ্গনা


আলোকিত বার্তা:প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী ও তামিল নাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রামের বায়োপিকে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। এতে জয়ললিতার চরিত্রে দেখা যাবে তাকে। গেলো ২৩ মার্চ কঙ্গনার জন্মদিনে নির্মাতারা এই ঘোষণা দিয়েছেন।জানা গেছে, দুটি ভাষায় সিনেমাটি নির্মিত হবে। তামিল ভাষায় বায়োপিকের নাম হবে তালাইভি। অন্যদিকে হিন্দি ভাষায় জয়া। সিনেমাটি পরিচালনা করবেন এএল বিজয়। এর চিত্রনাট্য লিখেছেন বাহুবলি, বজরঙ্গি ভাইজান ও মণিকর্ণিকা: কুইন অব ঝাঁসি সিনেমাখ্যাত কেভি বিজয়েন্দ্র প্রসাদ। এটি প্রযোজনা করছেন বিষ্ণু বর্ধন এবং শৈলেশ আর সিং।জয়ললিতাকে নিয়ে বায়োপিক ও এতে কঙ্গনাকে নেয়ার ব্যাপারে ভারতীয় একটি সংবাদমাধ্যমে পরিচালক বিজয় বলেন, ‘জয়ললিতা ম্যাডাম আমাদের দেশের অন্যতম প্রধান একজন নেতা ছিলেন। তাকে নিয়ে সিনেমা নির্মাণ একটি বড় দায়িত্ব এবং আমরা সততা ও যত্ন সহকারে এটি তৈরির চেষ্টা করব। আর আমি গর্বিত ভারতের অন্যতম বড় তরকার সঙ্গে যুক্ত হতে পেরেছি এবং দক্ষ অভিনয়শিল্পী কঙ্গনা রাণৌত আমাদের ডায়নামিক নেত্রীর চরিত্রে অভিনয় করবেন।’

কঙ্গনা বলেন,নারী হিসেবে ভারতের সবচেয়ে বড় সাফল্যের গল্প জয়ললিতাজি। তিনি একজন সুপারস্টার এবং পরবর্তীতে একজন আইকনিক রাজনীতিবিদ হয়েছিলেন, মূলধারার সিনেমার জন্য এটি অনেক বড় উপাদান। এই সিনেমাটির অংশ হতে পরে আমি গর্বিত।জয়ললিতা জয়রাম ১৯৪৮ সালে কর্ণাটকের মান্দ্যা জেলায় একটি ব্রাহ্মণ পরিবারে জন্ম গ্রহণ করেন। তার স্কুল জীবনে শুরু হয়েছিল বেঙ্গালুরুতে। এরপরে তিনি তার মায়ের সাথে চেন্নাইয়ে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। ওই সময় তার বয়স ছিল ১০। জয়ললিতা ১৯৮২ সালে ‘এআইএডিএমকে’ রাজনৈতিক দলে যোগ দান করেন।রাজনীতিতে প্রবেশের পূর্বে সিনেমা জগৎ কাঁপিয়েছেন তিনি। ১২০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তামিল, তেলেগু, হিন্দি, কন্নড় এমনকি ইংরেজি সিনেমাতেও অভিনয় করেছেন জয়ললিতা। তার সময়ে অন্যতম প্রতিষ্ঠিত অভিনেত্রী ছিলেন তিনি।জয়ললিতা তার অনন্য প্রতিভার দ্বারা ‘কাভারচি কান্নি’ খেতাব লাভ করেছিলেন। পরবর্তীতে ‘পুরাতছি তালাইভি আম্মা’ অর্থাৎ ‘প্রতিবাদী নেত্রী’র উপাধি লাভ করেন। ২০১৬ সালে ৬৮ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

Top