গুরুত্বপূর্ণ নয় খ্যাতি আমার কাছে - Alokitobarta
আজ : রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক

গুরুত্বপূর্ণ নয় খ্যাতি আমার কাছে


আলোকিত বার্তা:প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুর দম্পতির মেয়ে জানভি কাপুর। বলিউডের আকাশে নতুন সফল তারকাদের তিনি একজন।গত বছর মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমা ধড়ক। বক্স অফিসে সিনেমাটির সাফল্যের পাশাপাশি দর্শকের প্রশংসা কুড়িয়েছেন জানভি।সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন জানভি। সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, ‘প্রত্যেক অভিনয়শিল্পীর কাছেই খ্যাতি অনেক বড় কিছু আর আমি যতটুকু খ্যাতি পেয়েছি তা আমার পরিবারের কারণে। আমার প্রথম সিনেমার পর আরো পরিচিতি পেয়েছি, দর্শকের ভালোবাসা ও সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ। ছোটবেলা থেকেই খ্যাতির স্বাদ পেয়ে আসছি, সুতরাং এখন খ্যাতির চেয়ে কাজ, অভিনয় ও সিনেমা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

ভারতীয় ফ্লাইট লেফটেন্যান্ট গুঞ্জন সাক্সেনাকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। বর্তমানে এর কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন জানভি। সিনেমাটি প্রযোজন করছে করন জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশন। শোনা যাচ্ছে, এতে জানভির বিপরীতে মালায়ালাম অভিনেতা দুলকার সালমানকে দেখা যাবে।ভারতের প্রথম নারী হেলিকপ্টার চালকদের একজন গুঞ্জন সাক্সেনা। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় ফ্লাইট লেফটেন্যান্ট শ্রীবিদ্যা রাজনের সঙ্গে যুদ্ধক্ষেত্রে খাবার ও চিকিৎসার জিনিসপত্র সরবরাহ এবং যুদ্ধক্ষেত্র থেকে আহতদের তুলে আনার দায়িত্ব পালন করেন। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে ‘শৌর্য বীর’ সম্মানে ভূষিত করা হয়।এছাড়া ধর্মা প্রোডাকশনের তখত সিনেমায় অভিনয় করবেন শ্রীদেবী কন্যা। তারকাবহুল সিনেমাটিতে আরো অভিনয় করবেন- অনিল কাপুর কারিনা কাপুর খান, রণবীর সিং, আলিয়া ভাট, ভূমি পেডনেকার, ভিকি কৌশল প্রমুখ। এটি পরিচালনা করবেন করন জোহর।

Top