পারা সৌভাগ্যের সাকিবের সঙ্গে খেলতে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

পারা সৌভাগ্যের সাকিবের সঙ্গে খেলতে


আলোকিত বার্তা:বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বসেরা তারকা সাকিব আল হাসানের ৩২তম জন্মদিন আজ। পেশাগত ব্যস্ততায় দেশে নেই তিনি। কাটতে পারছেন না বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে জন্মদিনের কেক। আইপিএল খেলতে অবস্থান করছেন ভারতে।
তবু তাতে কী? সতীর্থ সাকিব আল হাসানের জন্য দেশের ক্রিকেটারদের ভালোবাসা ও শ্রদ্ধায় কী তাতে কোনো কমতি আসতে পারে? – না আসেনি। জাতীয় দলের ক্রিকেটাররা দলের অন্যতম সেরা তারকাকে জানাচ্ছেন জন্মদিনের শুভেচ্ছা।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে সাকিবের জন্য রাখছেন শুভেচ্ছা ও শুভকামনা। বাংলাদেশ দলের পঞ্চপান্ডবের অন্যতম সদস্য মুশফিকুর রহীম মনে করেন সাকিবের সঙ্গে একই দলে খেলতে পারাটা সৌভাগ্যের।

তাই তো সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মুশফিক লিখেছেন, ‘শুভ জন্মদিন চ্যাম্প! তোর সঙ্গে একই দলে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।মুশফিকের মতো সাকিবের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন দলের আরো অনেকেই। বাঁহাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান লিখেছেন, ‘আপনি বাংলাদেশ ক্রিকেটের জন্য আইকন। সত্যিকারের চ্যাম্পিয়ন ক্রিকেটার। আপনাকে দলে পেয়েছি, আমরা ভাগ্যবান। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। সবসময় ভালো থাকুন।দলের আরেক তরুণ সদস্য মেহেদি হাসান মিরাজ তার ফেসবুক পেজে লিখেছেন, ‘জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা সাকিব আল হাসান ভাই। দোয়া করি আপনার জীবনের প্রতিটি দিন আশা, ভালোবাসা, আনন্দ-উচ্ছাসে ভরে উঠুক।বর্তমান দলের বাইরে থাকা একসময়ের নিয়মিত মুখ এনামুল হক বিজয় টুইটারে লিখেছেন, ‘শুভ জন্মদিন বাংলাদেশের ক্রিকেটের আইকন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। সবসময় ভালো থাকুন সাকিব ভাই।

Top