শাস্তি কমানোর বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিছুই করণীয় নাই - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রা... নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা বস্তাপ্রতি বাড়তি ৬০০ টাকা ,সরকারি দামে মিলছে না সার মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের বিকল্প থাকার পরও শিল্পের গ্যাস বিদ্যুতে কেন,শত শত কারখানা বন্ধের উপক্রম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের আভাস ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সামনে রয়েছে বিএনপি,পেছনে আওয়ামী লীগ, প্রশাসন সিন্ডিকেট,নদীপাড়ের মানুষের কাছে এক আতঙ্কের নাম বালুমহাল

শাস্তি কমানোর বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিছুই করণীয় নাই


আলোকিত বার্তা:আইসিসি কর্তৃক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার (২ বছরের নিষেধাজ্ঞা,এর মধ্যে এক বছর কমিয়ে দিয়েছে আইসিসিই)শাস্তি কমানোর বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিছুই করণীয় নাই বলে জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন।তবে,সাকিব আল হাসান নিজে উদ্যোগ নিলে বিসিবি তাকে সর্বোচ্চ সহযোগিতা করবে।আজ মিরপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান নাজমুল হাসান পাপন।

আগেই সংবাদ প্রকাশ হয়েছিল,সাকিবের শাস্তি কমানোর বিষয়ে আইনি পরামর্শ নেবে বিসিবি।বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনই জানিয়েছিলেন,সাকিবের ইস্যুতে বোর্ডের করণীয় খুব সীমিত হলেও,যথাসম্ভব চেষ্টা করবেন তারা।যদি কোনো সুযোগ থেকে থাকে,অবশ্যই সেটি কাজে লাগানোর চেষ্টা করবে বোর্ড।সেই আইনি পরামর্শ নেয়ার পরই বোর্ড জানতে পারলো,এ বিষয়ে তাদের আর কিছুই করার নেই।সেটাই আজ জানালেন বিসিবি সভাপতি।বিষয়টি এখনও ধোঁয়াটে।কারো কারো ধারণা,কেউ কেউ এমনও বিশ্বাস করেন যে,বিসিবির বিপক্ষে আন্দোলন-সংগ্রাম আর ধর্মঘটের ডাক দিয়ে বিপাকে পড়েছেন সাকিব।বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাকিবকে উচিৎ শিক্ষা দিতেই আইসিসিকে বলে কয়ে তাকে এত বড় শাস্তি(এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ)দিতে সব আয়োজন করেছেন।

এ চিন্তাটা যে সম্পূর্ণ অমুলক,ওসব কথা-বার্তার যে কোনই ভিত্তিই নেই- তা কে কাকে বোঝাবে?সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত এ নিয়ে বিস্তর লিখা-লিখি হচ্ছে। মনকি সাকিব নিজে শাস্তি মেনে নিয়ে সঙ্গে সঙ্গে বক্তব্য দেয়া কিংবা দু’তিনদিন পর স্ট্যাটাস দিয়ে পুরো বিষয়টা পরিষ্কার করার পরও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ওপর সাকিব ভক্তদের ক্ষোভ কমেনি।এমনকি দেশ ও বিশ্বসেরা অলরাউন্ডার টিম বাংলাদেশের প্রধান প্রাণ ভোমরা ও চালিকাশক্তি সাকিব আল হাসানের শাস্তি কমাতে বিসিবির করণীয় নিয়েও সংশয় আছে কারো কারো মধ্যে।ভাবটা এমন যে,বিসিবি চাইলেই বুঝি সাকিবের শাস্তির মেয়াদ কমে যাবে!

এদিকে বিসিবি সাকিবের ব্যাপারে আদৌ কিছু করণীয় আছে কি না?সে সম্পর্কে আজ মুখ খুলেছেন নাজমুল হাসান পাপন নিজেই।তিনি বলেন, সাকিবের বিষয়ে আসলে বিসিবির আর কিছু করার নেই। বিসিবি চাইলে আর উদ্যোগী হলেও শাস্তি কমানো সম্ভব নয়।বরং হিতে বিপরীত হতে পারে।তবে বিসিবি প্রধান আশ্বস্ত করেছেন,সাকিব উদ্যোগী হলে বোর্ড তাকে যথা সম্ভব সর্বোচ্চ সাহায্য-সহযোগিতা করবে।এ সম্পর্কে বিসিবি প্রধানের ভাষ্য,সাকিব চাইলে বিসিবি তাকে সবরকম সহযোগিতা করবে। সেটা বিসিবির দূর্নীতি দমন ইউনিট আর লিগ্যাল কমিটির সাথে বসে সম্ভাব্য করণীয় ঠিক করতে হবে।

Top