সাকিব আল হাসানকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করায় আক্ষেপ প্রকাশ করে বিএনপি - Alokitobarta
আজ : শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের পেশাগত ও শারীরিক নিরাপত্তার ঝুঁকি বর্তমান বিশ্বে স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে অন্যতম বড় ... ইলিশ ধরতে নদী-সাগরে ফিরছেন জেলেরা,নিষেধাজ্ঞা শেষ এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি,শহরে অটোরিকশা চালাতে লাগবে নিবন্ধন জামানত হারালেন ইসলামী আন্দোলনে প্রার্থী ক্রয়মতায় চাপ,মূল্যস্ফীতি কমলেও স্বস্তি নেই তিন বছর পিছিয়ে ২০২৯ সালে বাংলাদেশের এলডিসি উত্তরণ দেশে-বিদেশে চাহিদা মিলছে না দক্ষ চালক ময়নাতদন্তের পরই তাহসিফের মৃত্যুর কারণ জানা যাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয় ব্যাপক অনিয়ম,কারচুপি,পোলিং এজেন্টদের বের করে দেওয়ার উপনির্বাচনে জয়ী হলেন বিএনপির প্রার্থী

সাকিব আল হাসানকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করায় আক্ষেপ প্রকাশ করে বিএনপি


আলোকিত বার্তা:দুই বছর আগে ভারতীয় এক জুয়াড়ির ম্যাচ পাতানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেও সেটি গোপন করায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)সাকিব আল হাসানকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করায় আক্ষেপ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,দেশের ক্রীড়াঙ্গনেও শাসন ব্যবস্থার প্রতিফলন ঘটছে।

তিনি বলেন,সাকিব বাংলাদেশের ক্রিকেটর জন্য প্রতিভাবান খেলোয়াড়।এটা টিমের জন্য দুর্ভাগ্য।এ ঘটনায় ক্রিকেট অনুরাগীদের,দেশের মানুষ,যারা ক্রিকেটকে ভালোবাসি তারা ব্যথিত।বুধবার(৩০ অক্টোবর)রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে় দলের সিনিয়র নেতাদের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন,সাকিব আল হাসান বাংলাদেশের প্রতিভাবান ক্রিকেট খেলোয়াড়।যে ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক।আমরা আশা করবো,এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে।দ্রুত তিনি আবার ক্রিকেট অঙ্গনে ফিরে আসবেন।

মির্জা ফখরুল বলেন,এ ধরনের বিষয়ে অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র থাকে।অত্যন্ত প্রতিভাবান খেলোয়াড়কে বিপদগ্রস্ত করার ষড়যন্ত্র।এ বিষয়গুলো তদন্ত করলেই বেরিয়ে আসবে।বেশিকিছু বলতে চাই না।কারণ আমার কাছে তথ্য নেই।তবে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে।সামগ্রিকভাবে ক্রীড়াঙ্গনে শাসনব্যবস্থা প্রতিফলন ঘটছে উল্লেখ করে তিনি বলেন,সরকার যেভাবে দেশ চালাচ্ছে,এখানে জবাবদিহির কেউ নেই।প্রতিটি ফেডারেশনে অর্থ উপার্জনের ব্যবস্থা রয়েছে।কী করে অর্থ উপার্জন করা যায়,সেই ব্যবস্থা রয়েছে দুর্নীতির মধ্য দিয়ে।

মির্জা ফখরুল বলেন,প্রত্যেকটি ক্লাব ক্যাসিনো চালায়।এ বিষয়গুলো কি ফেডারেশনের নজরে ছিল না?ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানে না?জাতীয় ক্রীড়া পরিষদ আছে,তারা কি এ বিষয়টি জানে না?ক্রীড়া প্রতিমন্ত্রী কি জানেন না?তাহলে এতদিন এগুলো কীভাবে চললো? অর্থাৎ সরকারের আসলে শাসন নেই।প্রকৃত অর্থেই তারা ব্যর্থ এবং এই দুঃশাসন ছাড়া তাদের কোনো সুশাসন নেই।এ জন্যই এ ধরনের ঘটনা।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Top