একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ - Alokitobarta
আজ : সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ


আলোকিত বার্তা:একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।সোমবার(২৮ অক্টোবর)রাজধানীর ধানমণ্ডিতে কেন্দ্রীয় ১৪ দলের এক সভা শেষে এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম।নাসিম বলেন, সাম্প্রতিক সময়ে ১৪ দলের শরিক দলের নেতা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের একটি বক্তব্যকে কেন্দ্র করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। আমরা সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে তাকে চিঠি দিয়েছিলাম। তিনি নির্বাচন নিয়ে ১৪ দলের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। তারপর তিনি তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন।আমরা তার জবাবে সন্তুষ্ট হয়েছি। যে বিতর্ক সৃষ্টি হয়েছিল তার অবসান ঘটেছে।

নাসিম বলেন,১৪ দল একটি আদর্শিক জোট। ১৪ দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। জননেত্রী শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে উন্নয়ন এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা সামাজিক অপরাধগুলোর বিরুদ্ধে লড়াই করছি। সম্প্রতি নুসরাত হত্যাকাণ্ডের দ্রুত বিচারের মধ্যে দিয়ে তা প্রমাণিত হয়েছে। সব ক্ষেত্রে ১৪ দল শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।সাম্প্রতিককালে বরিশালে একটি বক্তব্যের মধ্য দিয়ে রাশেদ খান মেননকে নিয়ে জনমনে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল এ বিষয়টি নিয়ে আমরা তার কাছে যে ব্যাখ্যা চেয়েছিলাম সে ব্যাখ্যা পেয়েছি। আমরা ১৪ দল বিস্তারিত আলোচনা করেছি। আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, তিনি ১৪ দলের জাতীয় নির্বাচন সম্পর্কে মতামতের সঙ্গে সম্পূর্ণ একমত। তিনি ১৪ দলের নির্বাচন-সংক্রান্ত বিশ্লেষণের সঙ্গে সম্পূর্ণ ঐক্যমত পোষণ করেছেন। তিনি বলেছেন যে সাম্প্রতিক বক্তব্য খণ্ডিতভাবে প্রকাশ করার জন্য জনমনে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এই জন্য তাকে অনেকে ভুল বুঝেছেন। তারপরও তিনি বলেছেন, তার এই বক্তব্যের জন্য তিনি অত্যন্ত দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। ১৪ দলের কাছে তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ১৪ দলের নেতৃত্বে তিনি কাজ করে যাচ্ছেন। আমাদের এই ঐক্যটা অটুট রাখার জন্য তিনি বলেছেন।

মেননের ব্যাখ্যায় সন্তুষ্ট হওয়ার কথা জানিয়ে নাসিম বলেন,তার কাছ থেকে যে ব্যাখ্যাটা পেয়েছি এই ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট হয়েছি।আমি বলতে চাই,তার ব্যাখ্যার মধ্য দিয়ে এই বিতর্কের অবসান হতে যাচ্ছে।আমরা বিশ্বাস করি ১৪ দল রাশেদ খান মেননসহ অন্যান্য শরিক দল নিয়েই অতীতে যেভাবে কাজ করেছি, সেভাবেই কাজ করে যাব।সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু,সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান উপস্থিত ছিলেন।

Top