বিএসএফ সদস্যরা বাংলাদেশে এসে‘বাহাদুরি’করেছে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

বিএসএফ সদস্যরা বাংলাদেশে এসে‘বাহাদুরি’করেছে


আলোকিত বার্তা:ভারতীয় জেলেদের ইলিশ শিকারকে কেন্দ্র করে রাজশাহীর চারঘাট সীমান্তে বৃহস্পতিবার বিজিবি-বিএসএফের মধ্যে গোলাগুলির ঘটনায় বিএসএফকেই দায়ী করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন৷বিএসএফ সদস্যরা বাংলাদেশে এসে‘বাহাদুরি’করেছে বলে মন্তব্য করেন তিনি।শনিবার স্থানীয় সময় সকাল ১১ টায় জার্মানির রাজধানী বার্লিনে ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীনকে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর সম্প্রতি ভারত সফর,ভারত-বাংলাদেশ চুক্তি,রোহিঙ্গা ইস্যু ও প্রবাসী প্রসঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।মন্ত্রী বলেন,তারাই (বিএসএফ) আমাদের এখানে এসেছে এবং এসে তারা বাহাদুরিও করেছে। আমাদের ছেলেদের (বিজিবি) তাদের লাস্ট জব হিসেবে বাধ্য হয়ে গুলি করতে হয়েছে।

বিএসএফ সদস্যের নিহত হওয়ার ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো যেসব তথ্য দিচ্ছে তা সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।গত দশ বছরে ৩০০ এর বেশি বাংলাদেশী বিএসএফের গুলিতে মারা গেছে এমন তথ্যের প্রেক্ষাপটে মন্ত্রী বলেন,আগে বিএসএফ বছরে অনেকজনকে মেরে ফেলত আমরা তখন কেবল দু:খ করেছি। কিন্তু গতবছর মাত্র তিনজনকে মেরেছে।একজনের মৃত্যুও অনাকাঙ্খিত উল্লেখ করে তিনি বলেন, আমরা আগে কখনও মামলা করিনি। ভারত এখন নতুন করে করেছে। কোনো ‘পন্ডিতও’ আমাদেরকে আগে মামলা করার কথা বলেননি। আগামীতে বাংলাদেশও এই পথে হাটতে পারে বলে জানান তিনি।

Top