আজ ২৮ সেপ্টেম্বর, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

আজ ২৮ সেপ্টেম্বর, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।


আলোকিত বার্তা:আজ ২৮ সেপ্টেম্বর, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।ইউনেস্কো আইপিডিসির ২০১৯ কর্মসূচির সূত্র ধরে বাংলাদেশ এবারের মূল প্রতিপাদ্য নির্ধারণ করেছে-তথ্য সবার অধিকার থাকবে না কেউ পেছনে আর।এ ছাড়া এর স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘তথ্য পাবে জনগণ,তথ্যে সবার উন্নয়ন।বাংলাদেশ তথ্য কমিশন এ বছর চতুর্থবারের মতো আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালনের জন্য দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

দিবসটি উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ বলেছেন, তথ্য অধিকার আইন একটি জনকল্যাণকর আইন। দেশের সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সব স্তরে দুর্নীতি দূরীকরণের একটি কার্যকর হাতিয়ার হিসেবে তথ্য অধিকার আইনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন,আমি আশা করি,তথ্য অধিকার আইনের আওতায় সুবিধাদি ব্যবহারের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত হবে।ইউনেস্কোর সাধারণ সম্মেলনে স্বীকৃতি পাওয়ার পর থেকে প্রতিবছর এ দিনে দিবসটি পালিত হয়।এটি একটি আন্তর্জাতিক স্বীকৃতি দিবস।দিনটি ২০১৫ সালের নভেম্বর মাসে উদ্বোধন করা হয়েছিল এবং ২৮ সেপ্টেম্বর ২০১৬ এ প্রথম অনুষ্ঠিত হয়েছিল।দিনটি ২০০২ সাল থেকে আন্তর্জাতিক জানা অধিকার দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছিল এবং আন্তর্জাতিক নাগরিক সমাজের সমর্থকরা এটির বর্তমান রূপটি ২০১২ সালে শুরু করেন।

Top