বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা
স্টাফ রিপোর্টার:
বরিশালের উদীয়মান উদ্যোক্তা Nazia’s Closet এর স্বত্বাধিকারী নাজিয়া মাইশা জীবন দিল ডাঃ তহুরার হাতে। বৃহস্পতিবার সন্ধঢা ৬ টার দিকে বরিশালের একটি বেসরকারী হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় ডাক্তারের তাড়াহুড়া করে নাড়ী কেটে ফেলে। মুহুর্তেই অপারেশন থিয়েটারে মৃত্যুর কোলে ঢলে পরেন নাজিয়া মাইশা। প্রথমে স্বজনদের জানানো হয় রোগী হার্টএ্যাটাক করে মারা গেছে।পরে স্বজনরা জানতে চাইলে জানানো হয় ডাক্তার ভুল করে নাড়ি কেট ফেলেছে।নাড়ি কাটার পরে অতিরিক্ত রক্ত ক্ষরনের কারনে মারা গেছে। ঘটনাটি ধামাচাপা দিতে ডাঃ তহুরা দৌড়ঝাপ শুরু করেছে।
নাজিয়া মাইশা গনপুর্তের কর্মকর্তা মরহুম বাদলের ছোট মেয়ে।তাদের বাড়ি নগরীর কালিজিরায়।
এঘটনায় নিহত নাজিয়া মাইশার স্বজনরা জানান,ডাঃ তহুরা সিজারের সময় তাড়াহুড়া করে নাড়ি কেটে ফেলেছে। তাই অতিরিক্ত রক্তক্ষরনের কারনে মারা গেছে।তারা ডাঃ তহুরার উপযুক্ত বিচার দাবী করেছেন।
এ ব্যাপারে ডাঃ তহুরার মোবাইলে কল করা হলে বন্ধ পাওয়ায় বক্তব্য গ্রহনকরা সম্ভব হয়নি।