এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার
আলোকিত বার্তা :‘প্রাচ্যের ভেনিস’খ্যাত বরিশালকে ঘিরে দীর্ঘদিন ধরেই রয়েছে আধুনিক ও পরিকল্পিত নগরায়ণের নানা প্রত্যাশা। সেই প্রেক্ষাপটে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এম. আনোয়ার হোসেন সিকদার।
মনোনয়ন পাওয়ার পর বরিশালের নগর উন্নয়ন নিয়ে তাঁর পরিকল্পনার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
এম. আনোয়ার হোসেন শিকদারের উন্নয়ন ভাবনায় বরিশালকে শুধু একটি আবাসিক নগরী হিসেবে নয়, বরং একটি আধুনিক শিল্প ও বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
কীর্তনখোলা নদী ও বরিশালের নদীকেন্দ্রিক অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির পরিকল্পনার কথা তিনি তুলে ধরেছেন।
একই সঙ্গে বরিশালের ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও নদীভিত্তিক পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে নগরীকে একটি আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ভাবনাও রয়েছে তাঁর উন্নয়ন পরিকল্পনায়।
তাঁর বক্তব্য অনুযায়ী, পরিকল্পিত নগরায়ণ, উন্নত যোগাযোগব্যবস্থা, নদীর দুই তীরের সমন্বিত উন্নয়ন এবং শিল্প-বাণিজ্যের প্রসারের মাধ্যমে বরিশালকে দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা সম্ভব।
মনোনয়ন পাওয়ার পর এখন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে তাঁর এই উন্নয়ন পরিকল্পনাগুলোই সামনে আসছে।
আর পরিকল্পনা বাস্তবে রূপ দেওয়ার জন্য বরিশাল বাসীর একান্ত সহযোগিতা প্রয়োজন