কালবৈশাখীর আশঙ্কা রাতে ফের - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ ভয়ংকর রূপে ডেঙ্গু,নির্দেশিকা উপেক্ষিত সরকারি টানা পাঁচ দিন ছুটি জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এখন থেকে লটারির মাধ্যমে বদলি কিংবা পদায়ন করা হবে খেলাপি ঋণ উদ্ধারে পাঁচ বছরের রোডম্যাপ,ব্যাংকিং খাতে মহাসংকট গডফাদাররা কেন ধরাছোঁয়ার বাইরে,দেশজুড়ে বিস্তৃত মাদকের সাম্রাজ্য ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির,ম্লান হচ্ছে ইতিবাচক উদ্যোগ জামায়াতের অ্যাকশন প্রশংসনীয়,জামায়াতকে বেশি ভালোবাসেন জনগণ

কালবৈশাখীর আশঙ্কা রাতে ফের


আলোকিত বার্তা:রাতে ফের ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।রবিবার মধ্য চৈত্রের সন্ধ্যায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ৭৪ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ো হাওয়ায় ঢাকায় গাছ উপড়ে হতাহতের ঘটনাও ঘটেছে। এর পরদিনই আবারো কালবৈশাখীর আশঙ্কার কথা জানাল আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে,সোমবার রাত ১২টা থেকে পরবর্তী ৯ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, কালবৈশাখীর যে পূর্বাভাস দেয়া হয়েছে তা ঢাকা ছাড়াও রাজশাহী, যশোর, কুষ্টিয়া, মাদারীপুর, টাঙ্গাইল, কুমিল্লাসহ এসব এলাকার ওপর দিয়ে বয়ে যেতে পারে। এই সময়ে এ ধরনের কালবৈশাখী হয়ে থাকে। এটা স্বাভাবিক।

কালবৈশাখীর কারণ ব্যাখ্যা করে আরিফ হোসেন বলেন,পশ্চিমবঙ্গ ও কাছাকাছি এলাকায় তাপীয় লঘুচাপ সৃষ্টি হয়। এই লঘুচাপগুলো পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দিকে অগ্রসর হয়। বিশেষ করে রাজশাহী, রংপুর, অনেক সময় যশোর ও কুষ্টিয়া অঞ্চল দিয়ে এই লঘুচাপ প্রবেশ করে। এটা ধীরে ধীরে অগ্রসর হয়ে দেশের মধ্যাঞ্চল পেরিয়ে পূর্বাঞ্চলে গিয়ে শেষ হয়। সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম এসব অঞ্চল দিয়ে এই লঘুচাপ বের হয়ে যায়।তিনি বলেন,এসময় সমুদ্র থেকে প্রচুর পরিমাণ আর্দ্রতা স্থলভাগে প্রবেশ করে। তাপীয় লঘুচাপ ও আর্দ্রতা মিলে বজ্রমেঘ তৈরি হয় আর বজ্রমেঘ থেকে তৈরি হয় বজ্রঝড়, যাকে আমরা কালবৈশাখী বলি।কালবৈশাখীর এ প্রবণতা মঙ্গলবারো থাকবে জানিয়ে আবহাওয়াবিদ আরিফ বলেন, ৩ ও ৪ এপ্রিল একটু কম থাকবে। এরপর ৫ এপ্রিল থেকে আবার তিন-চারদিন ঝড়-বৃষ্টি হতে পারে। সাধারণত শেষ বিকেলে বা সন্ধ্যার পর বা রাতে কালবৈশাখীর প্রবণতাটা বেশি দেখা যাবে।

Top