বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি - Alokitobarta
আজ : সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ইলেকট্রিক বাস কিনতে ৪শ কোটি টাকা চায় বিআরটিসি দুর্নীতির ‘ওএলএম’ সিন্ডিকেট বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানি দপ্তরে রাতভর চলে অনৈতিক কারবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগীরা ! প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে রয়েছে পাচারের অর্থ উদ্ধারে নতুন চ্যালেঞ্জ গ্যাস সরবরাহ বাড়ানোর উদ্যোগে হোঁচট বেনামি ঋণ ১৩১৬৬ কোটি টাকা, গুপ্ত হয়ে বিএনপিতে প্রবেশ করা বিতর্কিত জামায়াতে ইসলামীর নেতা নুরুল আমিন দলকে ক্ষতিগ্রস্ত করতেই এমন ক... ববিতে অর্ধশত নবীন শিক্ষার্থীকে ৫ ঘণ্টা র‌্যাগিং প্রধানমন্ত্রী অনেক ভালো ভালো কথা বলেন,প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা

বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি


নিজস্ব প্রতিবেদক:গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত বরিশাল বিভাগীয় সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা শাখার নেতাকর্মীদের ছিল উৎসবমুখর ও সরব উপস্থিতি।শনিবার (১৮ জুলাই) সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা বাস, লঞ্চ, ট্রলার ও অন্যান্য যানবাহনে সমাবেশস্থলের উদ্দেশে রওনা হন। বিশেষ করে নদীবেষ্টিত উপজেলা হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ থেকে হাজার হাজার নেতাকর্মী ট্রলার ও লঞ্চযোগে বরিশালে এসে সমাবেশে যোগ দেন। অন্যদিকে সড়কপথে আগৈলঝাড়া, গৌরনদী, উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলা থেকে বাস ও অন্যান্য যানবাহনে বিপুলসংখ্যক নেতাকর্মীর আগমন ঘটে।
আগৈলঝাড়া উপজেলা আমীর মোঃ আলাউদ্দিন, গৌরনদী উপজেলা আমীর মাওলানা মোঃ আল আমিন, উজিরপুর উপজেলা আমীর মাওলানা আঃ খালেক, বানারীপাড়া উপজেলা আমীর খলিলুর রহমান শাহাদাত, বাবুগঞ্জ উপজেলা আমীর মোঃ রফিকুল ইসলাম, মুলাদী উপজেলা আমীর মাওলানা আবু ছালেহ, হিজলা উপজেলা আমীর মোঃ নুরুল আমিন, কাজিরহাট থানা আমীর মাওলানা আবুল হোসাইন, মেহেন্দিগঞ্জ উপজেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম এবং বাকেরগঞ্জ উপজেলা আমীর মোঃ ফিরোজ আলমের নেতৃত্বে জেলার নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশস্থলে পৌঁছে নেতাকর্মীরা শৃঙ্খলা বজায় রেখে মাঠে অবস্থান নেন এবং বিভিন্ন দাবির সমর্থনে স্লোগান দেন। ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকা হাতে নিয়ে তারা শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সমাবেশের মঞ্চে জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর ডক্টর এস.এম মাহফুজুর রহমান, জেলা নায়েবে আমীর মাস্টার আবদুল মান্নান, জেলা সেক্রেটারী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, জেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মোঃ আজিজুর রহমান অলিদ ও সাইয়েদ আহমেদ খাঁন প্রমুখ।

জেলা আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিতে জনগণের ব্যাপক সমর্থন রয়েছে। এসব দাবির প্রতি সংহতি জানাতেই জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে বিভাগীয় সমাবেশে অংশগ্রহণ করেছেন।সার্বিকভাবে বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও ব্যাপক উপস্থিতি বিভাগীয় সমাবেশে বিশেষভাবে দৃশ্যমান ছিল। জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সমাবেশে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।

Top