অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সিটি রাজবাড়ী রেস্তোরাঁকে জরিমানা - Alokitobarta
আজ : রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সিটি রাজবাড়ী রেস্তোরাঁকে জরিমানা


চট্টগ্রাম প্রতিনিধি:অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে সিটি রাজবাড়ি রেস্তোরাঁ নামে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা।বুধবার(১০ জুন)বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা বলেন,অভিযানে রেস্তোরাঁটির রান্নাঘর ও আশপাশের পরিবেশ অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন পাওয়া যায়।

এছাড়া ফ্রিজের ভেতরে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কাঁচা গরুর মাংস, রুটি তৈরির খামির ও বিভিন্ন ধরনের সবজি একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় অপরাধ আমলে নিয়ে প্রতিষ্ঠানটির মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তা আদায় করা হয়।

Top