কেউ যাতে অবৈধভাবে তেলের কারবার করতে না পারে সেজন্য প্রতিটি জেলায় ভিজিলেন্স টিম গঠন - Alokitobarta
আজ : শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঝুঁঁকিতে মাঠ পর্যায়ের পুলিশ জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘সুপারিশের’ বিড়ম্বনায় ফায়ার সার্ভিস কর্তারা,নিয়োগে সব ধাপে কড়াকড়ি ফারুকের উত্থান শ্রমিক দল করার মাধ্যমে,আবারও বেপরোয়া কাইল্লা ফারুক অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য দেশজুড়ে পুলিশের সতর্কতা,আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ

কেউ যাতে অবৈধভাবে তেলের কারবার করতে না পারে সেজন্য প্রতিটি জেলায় ভিজিলেন্স টিম গঠন


মোহাম্মাদ মুরাদ হোসেন:কেউ যাতে অবৈধভাবে তেলের কারবার করতে না পারে সেজন্য প্রতিটি জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এসব তদারকি দল গঠন করে প্রশাসন নজরদারি জোরদার করেছে বলে শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এদিকে অবৈধ মজুতদারি ও কালোবাজারির তথ্য দিলে পুরস্কার দেওয়ার ঘোষণাও আসছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধার করছে প্রশাসন। শেরপুরে একটি আবাসিক ভবনে ২৫ হাজার লিটার ডিজেল মজুতের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই ভাবে চাঁপাইনবাবগঞ্জে ‘তেল নেই’ নোটিশ ঝুলিয়ে বিক্রি বন্ধ রেখে প্রায় ১০ হাজার লিটার জ্বালানি মজুত রাখার প্রমাণ পেয়ে একটি পাম্পকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রামের পতেঙ্গায় পৃথক অভিযানে ৬ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ডিপো ও জাহাজ থেকে তেল সরবরাহের পথে একটি চক্র অবৈধভাবে তেল সরিয়ে স্থানীয়ভাবে বিক্রি করছে।

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বিশেষ অভিযানে ৬ হাজার লিটার ডিজেল উদ্ধারের তথ্য দিয়ে ভিজিলেন্স টিমগুলোর কার্যক্রমের কথা জানিয়েছে মন্ত্রণালয়।শুক্রবার সিরাজগঞ্জের সয়দাবাদে একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের বলেন, ঢাকাসহ সারা দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও কালোবাজারি ও অবৈধ মজুতের কারণে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। সরবরাহে ঘাটতি নেই, কিন্তু অসাধু চক্র তেল মজুত করে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের তদারকি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।আজ থেকে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হবে-আশা পাম্প মালিক সমিতির : পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, শনিবার থেকে জ্বালানি সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে। দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে সংগঠনটি। শুক্রবার এক জরুরি বিবৃতিতে এ আশার কথা জানায় অ্যাসোসিয়েশন। বিবৃতিতে সবাইকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে তেল সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, বর্তমানে পেট্রোলপাম্পগুলোতে জ্বালানি সংগ্রহের জন্য যে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে, তা অনভিপ্রেত। এ অবস্থা সামলাতে সাধারণ গ্রাহকদের অবশ্যই সংযত হতে হবে।

জ্বালানি সংকট ব্যাখ্যা করে বিবৃতিতে জানানো হয়, মার্চ মাসে অধিক মাত্রায় সরকারি ছুটি থাকায় জ্বালানি তেলের ধারাবাহিক সরবরাহ প্রক্রিয়া কিছুটা ব্যাহত হয়েছে। এর ফলে দেশের বেশকিছু জায়গায় পাম্প সাময়িকভাবে তেলশূন্য হয়ে পড়েছিল। তবে এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, আজ থেকে জ্বালানি সরবরাহ পরিস্থিতি পুনরায় পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।

Top