বানারীপাড়ায় ইসলামী আন্দোলনের সভাপতি কবির হোসেন খানের জামায়াতে ইসলামীতে যোগদান - Alokitobarta
আজ : শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ঝুঁঁকিতে মাঠ পর্যায়ের পুলিশ জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘সুপারিশের’ বিড়ম্বনায় ফায়ার সার্ভিস কর্তারা,নিয়োগে সব ধাপে কড়াকড়ি ফারুকের উত্থান শ্রমিক দল করার মাধ্যমে,আবারও বেপরোয়া কাইল্লা ফারুক অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য দেশজুড়ে পুলিশের সতর্কতা,আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ

বানারীপাড়ায় ইসলামী আন্দোলনের সভাপতি কবির হোসেন খানের জামায়াতে ইসলামীতে যোগদান


বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ইসলামী আন্দোলনের সভাপতি কবির হোসেন খান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
মঙ্গলবার (আজ) সৈয়দকাঠী ইউনিয়নে জামায়াতে ইসলামীর আয়োজিত এক উঠান বৈঠকে হাজারো মানুষের উপস্থিতিতে তিনি জামায়াতে ইসলামীতে যোগদানের ঘোষণা দেন।
সভা চলাকালীন উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে কবির হোসেন খান বলেন,
“যে দলের কোনো নেতা-কর্মী ইসলামের জন্য রক্ত ঝরায়নি, জেল খাটেনি, এবং সারা বাংলাদেশের মানুষ যখন ইসলামী ঐক্যের দিকে এগিয়ে যাচ্ছিল তখন সেই ঐক্য যারা নষ্ট করেছে,মানুষের আশা-আকাঙ্ক্ষা ভেঙে দিয়েছে,সেখানে কখনো প্রকৃত ইসলাম থাকতে পারে না।”
তিনি আরও বলেন,
“আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিজেকে শুদ্ধ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আমার কোনো আচরণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে বলবেন,আমি আরও শুদ্ধ হতে চাই।”
উঠান বৈঠকে জামায়াতে ইসলামীর প্রার্থী মাস্টার আব্দুল মান্ননসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। কবির হোসেন খানের এই যোগদানকে স্থানীয়ভাবে ইসলামী রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Top