ভারতের আসামের এনআরসির কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

ভারতের আসামের এনআরসির কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না


আলোকিত বার্তা:ভারতের আসামের এনআরসির (জাতীয় নাগরিক নিবন্ধন) কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।তিনি বলেন,ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাদের বলে গেছেন,এনআরসি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার,এ নিয়ে কোনো সমস্যা হবে না। তাদের বলা হয়েছে,আমরা ১১ লাখ রোহিঙ্গা নিয়ে সংকটে আছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন,কোনো সমস্যা হবে না।রোববার ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন আব্দুল মোমেন।তবে আসামের এনআরসি পরিস্থিতি বাংলাদেশ পর্যবেক্ষণ করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

সীমান্ত এলাকার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিটি দেশ তার বর্ডারে নিরাপত্তা জোরদার রাখে। আমরাও নিরাপত্তা জোরদার করেছি।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আসামের জাতীয় নাগরিকপঞ্জি থেকে বাদ পড়ার তালিকায় একজন বাংলাদেশিও নেই। এখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো। কেউ আর ভারতে যাবেন না।তিনি বলেন, ‘১৯৪৭, ১৯৭১ এবং ১৯৭৫-এর পর কোনো বাংলাদেশি ভারতে যাননি। ওই সময় যারা গেছেন তারা বিশেষ কারণে গেছেন।’

শেখ কামাল স্মৃতি প্রথম সার্ক স্নোকার চ্যাম্পিয়নশিপ-২০১৯ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিছিলেন ঢাকা ক্লাবের সভাপতি খায়রুল মজিদ মাহমুদ। আরও বক্তব্য দেন বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নোকার ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব, টুর্নামেন্ট পরিচালনা করেন এ এ ইব্রাহীম কাজু।সোমবার থেকে শেখ কামাল স্মৃতি প্রথম সার্ক স্নোকার চ্যাম্পিয়নশিপ-২০১৯ শুরু হবে। টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করবে ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
আগামী ৬ সেপ্টেম্বর (শুক্রবার) টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

Top