আগামী সাত দিন জাতীয় সংহতি সপ্তাহ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - Alokitobarta
আজ : শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের জানাযায় মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের অংশগ্রহণ বই ছাপায় সিন্ডিকেট,আওয়ামী লীগ নেতা রাব্বানীর একক দরপত্র, সরকারের বাড়তি খরচ ৩ কোটি টাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বিশ্বব্যাংক ও এআইআইবি অর্থায়ন করতে আগ্রহী,গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেল ব্যয় ৬১ হাজার কোটি টাকা অন্তর্মুখী ও বহির্মুখী চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূলের দায়িত্বশীলদের যোগ্য হয়ে উঠতে হবে ওয়াশরুমের ফলস ছাদে লুকিয়ে পুলিশকে গুলি,মোবারকসহ গ্রেফতার ৪,পাঁচ পুলিশ সদস্য আহত , লুট হওয়া অস্ত্র-গু... ফ্যামিলি কার্ডে নতুন হিসাব ৪১ লাখ কার্ড বানাতেই ব্যয় ২৪৬ কোটি টাকা শেষ মুহূর্তে বিরোধী দলের ওয়াকআউট,সংসদে তিন বিল উত্থাপন ফের আলোচনায় ভারতের হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন,বাংলাদেশের ভূমি ব্যবহার অপপ্রচার ঠেকাতে এমপিদের মাঠে থাকার নির্দেশ,

আগামী সাত দিন জাতীয় সংহতি সপ্তাহ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন


মু.এ বি সিদ্দীক ভুঁইয়া:আগামী সাত দিন জাতীয় সংহতি সপ্তাহ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।সোমবার (২৫ নভেম্বর) সংগঠনটির কার্যালয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এ ঘোষণা দেন।রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রদের মধ্যকার সংঘর্ষসহ দেশের চলমান পরিস্থিতি নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ১৮টি সংগঠনের ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের অভিজিৎ হালদার নামে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে গত ১৬ নভেম্বর সকালে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। গত ১৮ নভেম্বর হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি ডেঙ্গুজ্বরে আক্রান্ত ছিলেন। কিন্তু ভুল চিকিৎসায় অভিজিতের মৃত্যু হয়েছে অভিযোগ তুলে গত রোববার (২৪ নভেম্বর) ওই হাসপাতাল ঘেরাও কর্মসূচি দেন মোল্লা কলেজের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত সেই ‘সুপার সানডে’ কর্মসূচিতে অংশ নিয়ে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল ও পাশের শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালান মোল্লা কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা।

ওই সময় সোহরাওয়ার্দী কলেজে চলতে থাকা অনার্স প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়। ওই হামলা ও ভাঙচুরের ‘জবাব’ দিতে রাত থেকেই অনলাইনে-অফলাইনে সংঘবদ্ধ হতে থাকেন সোহরাওয়ার্দী কলেজ ও পাশের কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা।এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে তারা জড়ো হয়ে মিছিল নিয়ে গিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালান। সেখানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। তিন কলেজের শিক্ষার্থীদের সংঘাতে রণক্ষেত্র পরিণত হয় যাত্রাবাড়ী-ডেমরা রোড। এতে আহত হয়ে অন্তত ৩৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Top