দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বিসিবি - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বিসিবি


আলোকিত বার্তা:দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বিসিবি। বুধবার বিকেলে ঘোষণা করা ১৫ জনের দলে নেই কোনো নতুন মুখ। ভারত সফর থেকে বাদ দেওয়া হয়েছে মাত্র একজনকে। তিনি হলেন পেসার খালেদ আহমেদ।যাকে নিয়ে সবার কৌতূহল, আগ্রহ সেই সাকিব আল হাসান যথারীতি আছেন দলে। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এই টেস্টের স্কোয়াডে পেসারের আধিক্য নেই। মাত্র তিনজন পেসার (তাসকিন, হাসান মাহমুদ ও নাহিদ রানা)। তবে স্পিনারের ছড়াছড়ি। সাকিব, মিরাজ, তাইজুলের সাথে বাড়তি হিসেবে আছেন অফস্পিনার নাইম হাসানও।

প্রথম টেস্টের দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল হাসান জয়, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

Top