মন্দিরের নিরাপত্তায় কাজ করছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা
মো.খলিলুর রহমান:সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব দুর্গা পূজার শুরু থেকে মন্দিরের নিরাপত্তায় কাজ করছেন বরিশাল জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।বরিশাল মহানগরী এলাকায় অর্ধশত পূজা মণ্ডপে সকাল থেকে গভীর রাত পর্যন্ত পর্যায়ক্রমে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন তারা।বরিশাল জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জানান,ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও তাদের দোসরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।তাই জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমানের নির্দেশনায় সব মন্দিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পাহারার দায়িত্বে দেওয়া হয়েছে।যাতে করে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমাদের কার্ডধারী নেতাকর্মীরা প্রতিটি মন্দিরের পাহারা নিয়োজিত রয়েছে।
সপ্তমী পূজায় নগরীর মন্দির পরিদর্শন করতে গিয়ে মহানগর জামায়াতে আমীর বলেন,এ দেশ আমাদের সবার। শারদীয় উৎসবে কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করলেও তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে।সে সময় তার সঙ্গে বরিশাল জেলা ও মহানগর জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বরিশাল মহানগর পূজা উদ্যাপন কমিটির সভাপতি বিশ্বজিৎ ঘোষ বিষু বলেন,ধর্ম যার উৎসব সবার।পূজা মণ্ডপে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নিরাপত্তা দেওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।