দুপুরে শেখ হাসিনার পদত্যাগ, বিকেলে ঘাট দখল বিএনপি নেতার - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

দুপুরে শেখ হাসিনার পদত্যাগ, বিকেলে ঘাট দখল বিএনপি নেতার


মো.খলিলুর রহমান:বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাইয়ের ইজারা নেওয়া খেয়াঘাট দখলে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে।এ ঘটনায় খেয়াঘাট পরিচালনা ফিরে পেতে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ও বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ইজারাদার আরিফুল হক মাসুম।মাসুম বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে মাওলাদ হোসেন সানার ভাই।

ইজারাদার আরিফুল হক মাসুম জানান, বানারীপাড়া পৌরসভা ও বাইশারী ইউনিয়নে সন্ধ্যা নদীর খেয়াপারের জন্য গত ১ বৈশাখ বরিশাল জেলা পরিষদ থেকে ভ্যাটসহ ৯৮ লাখ টাকা এক বছরের জন্য ইজারা নেওয়া হয়। ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করলে ওইদিন বিকেলে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সবুর হোসেন খানের (সবুর মেম্বার) নেতৃত্বে দখল করে নেওয়া হয় ওই ঘাট। এসময় যাত্রী পারাপারের জন্য ইস্পাতের তৈরি দুটি ট্রলার নিয়ে যান তারা। বর্তমানে বিএনপি নেতা ঘাট দখল করে যাত্রীভাড়া আদায় করছেন।এ ঘটনায় রোববার (১১ আগস্ট) সেনাবাহিনীর বানারীপাড়া ক্যাম্প কমান্ডার, বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন ভুক্তভোগী। এছাড়া উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের অবহিত করা হয়েছে। কিন্তু গত এক সপ্তাহেও খেয়াঘাট দখল মুক্ত হয়নি বলে জানান ভুক্তভোগী আরিফুল হক।এ বিষয়ে জানতে অভিযুক্ত বিএনপি নেতা সবুর হোসেন খানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।জানতে চাইলে বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাত বলেন, অভিযোগ পেয়েছি। তবে পুলিশ সদস্যরা কর্মবিরতিতে থাকায় কোনো ব্যবস্থা নিতে পারেনি। খুব শিগগির এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Top