বেনাপোলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে শোক র‌্যালী ও দোয়া - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বেনাপোলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে শোক র‌্যালী ও দোয়া


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে যশোরের বেনাপোলে র‍্যালী আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে হাজার হাজার ছাত্র জনতা।সোমবার সকালে বেনাপোলস্থ সানরাইজ পাবলিক স্কুল, তালশাড়ী মডেল স্কুল, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়, মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

হাজার হাজার ছাত্র জনতার সমন্বয়ে বেনাপোল বলফিল্ড থেকে র‍্যালী বের হয়ে বন্দর নগরী বেনাপোলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এইক স্থানে এসে শেষ করে আয়োজকরা।পরে বেনাপোল পৌর বিয়ে বাড়ির হল রুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেয়া করা হয়।

Top