দুঃসময়ের বরিশাল বাসীর আপনজন আওয়ামী লীগ নেতা খাঁন মামুন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

দুঃসময়ের বরিশাল বাসীর আপনজন আওয়ামী লীগ নেতা খাঁন মামুন


বরিশাল:বরিশাল আওয়ামী লীগের ত্যাগীনেতাদের তালিকায় অন্যতম হিসেবে আলহাজ্ব মাহমুদুল হক খাঁন মামুনের নাম আসলেও দল থেকে বার বারই বঞ্চিত হয়েছেন তিনি।উপজেলা নির্বাচন থেকে শুরু করে বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র নির্বাচন কোনটিতেই দলীয় মনোনীত প্রার্থী হিসেবে নিজের নাম লেখাতে পারেন নি তিনি।তবুও বরিশাল বাসীকে সমাজ সেবকের ভূমিকায় আওয়ামী লীগের নামেই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এই নেতা।দল থেকে তাকে সঠিক মূল্যায়ন না করা হলেও বরিশালের সাধারণ মানুষের নেতা হিসেবে দলমত নির্বিশেষে আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মাহমুদুল হক খাঁন মামুনের নাম সাধারণ মানুষের অন্তরে ঠাই মিলেছে। বরিশাল আওয়ামী লীগের প্রায় সকল সিনিয়র নেতারই ভাষ্য খাঁন মামুনই একমাত্র ব্যক্তি যিনি কিনা বরিশালের বরিশালের রাজনীতির প্রেক্ষাপটে দলের দুঃসময়ে সাধারণ জনগণের পাশে থেকে তাদের বিপদে ঝাপিয়ে পরে বরিশালের আওয়ামী লীগ সংগঠনের আজকের এই মজবুত ভিত তৈরি করতে অবদান রেখেছে যা অনস্বীকার্য।

বরিশাল তথা দক্ষিণাঞ্চলের রাজনীতিতে দলীয় আত্তীকরণে ক্ষমতার অপব্যবহারের ফলে এই ত্যাগ শিকার করা জনবান্ধব নেতা। তিনি তার রাজনৈতিক জীবনে দল থেকে প্রাপ্তির খাতা শূন্য হলেও জনগনকে তিনি পেয়েছেন আপন করেই এমনটা মতামত দক্ষিনাঞ্চলের সাধারণ জনগণের।বরিশালের তৃনমুল পর্যায়ের প্রবীন নেতৃবৃন্দরা আসন্ন নির্বাচন উপলক্ষে জনতার নেতা হিসেবে পরিচিত আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন সম্পর্কে বলেন,জিয়াউর রহমান বিরোধী আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকার বিরোধী আন্দোলনে বরিশাল আওয়ামী লীগ কে সুসংগঠিত করতে নেতৃত্ব দিয়েছেন তিনি। তিনটি বিষয়ে স্নাতকোত্তর পাশ করে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন বরিশালে। বিএম কলেজ ছাত্রলীগ এর সভাপতি হিসেবে ১৯৮১ সাল থেকে অদ্যবদি পর্যন্ত সক্রিয় ভূমিকায় নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগ সংগঠন কে সুসংগঠিত করতে অবদান রেখেছে।এছাড়াও খান মামুন দলমত নির্বিশেষে করোনা মহামারী, বন্যায়, আগুনে পুড়ে যাওয়া নিঃস্ব হওয়া পরিবার সহ সকল প্রাকৃতিক দূর্যোগে আপনজন হয়েই সাধারন মানুষদের পাশে ছিলেন শুরু থেকে শেষ অবদি।যেকোনো দূর্যোগে খান মামুনেই সাধারন মানুষ পাশে পেয়েছেন।বর্তমানে বরিশাল আওয়ামী লীগ সহ সাধারণ মানুষের দাবী একটাই আজীবন পাশে থাকা ব্যক্তি খান মামুন কে আসন্ন বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত করবেন তারা।

Top