বেনাপোলে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক


বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে ১০ গ্রাম হেরোইনসহ মো. মাসুম বিল্লাহ (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।বুধবার দুপুরে বেনাপোল সাদিপুর গ্রামে টুকুর বাড়ি থেকে হেরোইনসহ মাসুম বিল্লাহ কে হাতে নাতে আটক করা হয়। এসময় সাদিপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে টুকু পালিয়ে যেতে সক্ষম হয়।আটক মাসুম বিল্লাহ বেনাপোল নামাজ গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে তারা নিজ বাড়ীতে সংরক্ষণ করে অন্যত্র সরবরাহের পরিকল্পনা গ্রহণ করছে। পরবর্তীতে টুকুর বাড়িতে অভিযান পরিচালনা করে মাসুম বিল্লাহ কে ১০ গ্রাম হেরোইন সহ হাতেনাতে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী টুকু পালিয়ে যায়।বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, মাদক বিক্রির সময় হাতে নাতে একজন কে আটক করা হয়। এ ব্যাপারে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীকে আটকের চেষ্টা চলছে।

Top