এডিস মশাবাহিত রোগ ডেঙ্গি ভাইরাস বাড়ছে - Alokitobarta
আজ : সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ...

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গি ভাইরাস বাড়ছে


আলোকিত বার্তা:দেশে করোনাভাইরাস সংক্রমণ কমলেও দিন দিন এডিস মশাবাহিত রোগ ডেঙ্গি ভাইরাস বাড়ছে।এই ঊর্ধ্বমুখী ধারায় গত ২৪ ঘণ্টায় ১৯৭ রোগীর মধ্য দিয়ে সারা দেশে ডেঙ্গি রোগীর সংখ্যা ১৯ হাজার ছাড়িয়ে গেছে। ফলে এ বছর হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গি রোগী ১৯ হাজার ১৩৩ জনে দাঁড়িয়েছে।প্রতিদিনের মতো মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত একদিনে ডেঙ্গি জ্বর সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৯৭ জন নতুন করে ভর্তি হয়েছে।তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ১৫১ ও ঢাকার বাইরের হাসপাতালে ৪৬ জন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা মোট ডেঙ্গি রোগীর সংখ্যা ৯০১ জনে দাঁড়িয়েছে।স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ৯০১ ডেঙ্গি রোগীর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৩১ এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ১৭০ জন।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ভর্তি হওয়া ১৯৭ রোগীর মধ্যে ঢাকায় ১৫টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫৯ ও ৩২টি বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ৯২ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৪৪ জন ভর্তি হন।দেশে ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর সকাল পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৯ হাজার ১৩৩।তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ১৫৯ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ অক্টোবর পর্যন্ত ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মোট রোগীদের মধ্যে জানুয়ারিতে ৩২, ফেব্রুয়ারিতে ৯, মার্চে ১৩, এপ্রিলে ৩, মে-তে ৪৩, জুনে ২৭২, জুলাইয়ে ২ হাজার ২৮৬, আগস্টে ৭ হাজার ৬৩০, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ এবং অক্টোবরের ৫ দিনে ৯৩৬ জন ভর্তি হন। এছাড়া চলতি বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে ৭৩ জনের মৃত্যু হয়।তার মধ্যে জুলাইয়ে ১২, আগস্টে ৩৪ এবং সেপ্টেম্বরে ২২ এবং অক্টোবরের প্রথম চারদিনে ৪ জন মারা যান।

Top