বরিশালের দুই হাসপাতালের করোনা ওয়ার্ডে ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৪ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালের দুই হাসপাতালের করোনা ওয়ার্ডে ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৪


খোকন হাওলাদার, বরিশাল প্রতিনিধি:বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৫ রোগীর মৃত্যু হয়েছে। সেখানে এখনও চিকিৎসাধীন আছেন ১৭০ জন রোগী। অপরদিকে করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। সেখানে চিকিৎসাধীন আছেন ২২ জন।শেবাচিম হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গতকাল সোমবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১৫৬ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ১৩ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৩১ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে ৫ রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩ জনের করোনা পজিটিভ ছিলেন। আজ মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১৭০ জন রোগী।

এদিকে করোনা ডেডিকেটেড বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১ জন রোগীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন ২২ জন রোগী। অপরদিকে মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে গত সোমবার রাতে সর্বশেষ ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৭৪ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ৩৯.৩৬ ভাগ।

Top